প্রিন্ট এর তারিখঃ জুলাই ২১, ২০২৬ || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ১১, ২০২৬
টহলরত সেনাবাহিনীর হাতে বোদায় দেশীয় অস্ত্রসহ আটক ১
পঞ্চগড়ের বোদা উপজেলার চৌধুরী মার্কেট এলাকায় আজ বুধবার দুপুর আনুমানিক ৩টা ৩০ মিনিটে দেশীয় অস্ত্রসহ মো. শাহজাহান আলী নামের এক ব্যক্তিকে আটক করেছে টহলরত সেনাবাহিনীর একটি দল।
প্রত্যক্ষদর্শীরা জানান, আটক ব্যক্তি দাড়িপাল্লা প্রতীকের একজন সক্রিয় কর্মী হিসেবে এলাকায় পরিচিত। চলমান নির্বাচনী প্রচারণায় তার উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে তাৎক্ষণিক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
পরে সেনাবাহিনীর সদস্যরা তাকে বোদা থানা পুলিশের কাছে হস্তান্তর করেন। বিষয়টি নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানা যায়।
ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন, নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী, সম্পাদক ও প্রকাশক: মোঃ শাহজালাল,
বার্তা ও বাণিজ্য বিভাগ: ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
𝐌𝐨𝐛𝐢𝐥𝐞 : 𝟎𝟏𝟕𝟗𝟔-𝟕𝟕𝟕𝟕𝟓𝟑, ইমেইল: bhorerawajbd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত