1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
নওগাঁর বদলগাছীতে পেট্রোল বোমা সদৃশ বস্তু উদ্ধার - দৈনিক ভোরের আওয়াজ
রবিবার, ৩১ মে ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
কুমিল্লায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকীতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত।  শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে মেঘনায় বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল।  সঠিক নিয়মে যাকাত প্রদানই কোরবানির শিক্ষা।  মাদকমুক্ত সমাজ গঠনে আমাদের করণীয় পঞ্চগড়ের দেবীগঞ্জে বিদেশি মদের চালান উদ্ধার, আটক বাবা-ছেলে!  জয়পুরহাটে ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে ৪৯৬ ঈদগাহ ময়দানে ঈদুল আযহার জামাত অনুষ্ঠিত!  ঈদুল আজহা পারস্পরিক সৌহার্দ্যতা ও ভাতৃত্ববোধ জাগ্রত করে।  শরীয়তপুরের কেন্দ্রীয় ঈদগাহে ধর্মপ্রাণ মুসল্লিদের সঙ্গে ঈদের নামাজ আদায় করেন শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য সাঈদ আহমেদ আসলাম!  পবিত্র ঈদ-উল-আযহার শুভেচ্ছা জানিয়েছেন ফকির মোখলেছুর রহমান বাবু শাহ্!  সরকারিভাবে দুস্থদের মাঝে ঈদ উপহার হিসেবে নগদ অর্থ পাওয়া যায়! 

নওগাঁর বদলগাছীতে পেট্রোল বোমা সদৃশ বস্তু উদ্ধার

মেহেদী হাসান অন্তর, নওগাঁ :
  • প্রকাশিত: বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৬
নওগাঁর বদলগাছী উপজেলার কোলা ইউনিয়নের ঝাড়ঘরিয়া গ্রামে একটি মুদির দোকানের পাশ থেকে পেট্রোল বোমা সদৃশ সন্দেহজনক বস্তু উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। উদ্ধারকৃত বস্তুগুলো বোমা কি না, তা নিশ্চিত হতে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের পরীক্ষার অপেক্ষা করা হচ্ছে।
র‌্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে কয়েকটি বোতল, ছোট কৌটা এবং বোমা তৈরিতে ব্যবহৃত হতে পারে এমন কিছু সরঞ্জাম উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে চারটি পেট্রোল বোমা সদৃশ বোতল, একটি খালি বোতল এবং আটটি ছোট কৌটা রয়েছে।
র‌্যাবের ডিএডি আশরাফুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে একটি ছোট বস্তার ভেতর কার্টুনে মোড়ানো এসব সামগ্রী উদ্ধার করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এদিকে স্থানীয় মুদিদোকানি সম্পদ সরদার উদ্ধার হওয়া সামগ্রীর সঙ্গে নিজের কোনো সম্পৃক্ততা নেই বলে দাবি করেছেন। তিনি বলেন, “আমি একজন কিডনি রোগী। ছোট দোকানের আয়ে কোনোমতে সংসার চালাই। আমাকে ষড়যন্ত্র করে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। এসব বিষয়ে আমি কিছুই জানি না।” তার স্ত্রী বিউটি বেগম জানান, সকাল সাড়ে ছয়টার দিকে চারজন ব্যক্তি মোটরসাইকেলে এসে চা খাওয়ার কথা বলে দোকানে বসেন এবং বিভিন্ন প্রশ্ন করেন। পরে তারা একটি ব্যাগ দোকানের পাশে রেখে যেতে চাইলে তিনি জানতে চান। তখন তারা তাকে ধমক দিয়ে ব্যাগে হাত দিতে নিষেধ করেন এবং নিজেদের র‌্যাব সদস্য পরিচয় দিয়ে চলে যান। কিছুক্ষণ পর আবার র‌্যাব সদস্যরা এসে বস্তা খুলে বলেন, এর মধ্যে বোমা আছে।
বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফর রহমান জানান, ছোট একটি বস্তার ভেতর থেকে চারটি বোতল, আটটি কৌটা ও কিছু সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। সেনাবাহিনী, র‌্যাব, বিজিবি, এপিবিএন ও পুলিশ যৌথভাবে ঘটনাটি তদন্ত করছে। তিনি আরও বলেন, “আগামীকাল নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার উদ্দেশ্যে এসব ব্যবহারের প্রস্তুতি নেওয়া হচ্ছিল বলে ধারণা করা হচ্ছে। তবে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট পরীক্ষা না করা পর্যন্ত নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।”
মেহেদী হাসান (অন্তর)

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট