সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০২:০০ অপরাহ্ন
সর্বশেষ :
বিএনপির নির্বাচনী প্রচারে হামলার মামলায় মেঘনায় আ.লীগ নেতা গ্রেপ্তার বাংলাদেশ জাতীয়তাবাদী রিকশা, ভ্যান, অটো ও মিশুক চালক দলের কেন্দ্রীয় ১নং সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ায় চালক ও শ্রমিক নেতাদের অভিনন্দন ও শুভেচ্ছা বার্তা কিশোরগঞ্জ করিমগঞ্জে নৌকা সংঘর্ষে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার শরীয়তপুর জেলা যুবদলের নতুন সভাপতি বিদ্যুৎ ও সাধারণ সম্পাদক নজরুল আদভিকার শুভ জন্মদিন জাতিসংঘে ভাষণ দিবেন প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি মিলনের সামাজিক যোগাযোগমাধ্যমে শালীনতা ও গঠনমূলক সমালোচনার আহ্বান দীঘিনালায় ২৫০ ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ গোমস্তাপুরে জামায়াতে ইসলামী যুব বিভাগের ওয়ার্ড দায়িত্বশীল বৈঠক ও নৌকা ভ্রমণ হাটিকুমরুলে ১১ দলের লংমার্চের পথসভা!

নোয়াখালীতে জাতীয় পার্টির প্রার্থী শরিফুল ইসলামের নির্বাচনী ইশতেহার ঘোষণা

  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬




নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনে জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতীকের সংসদসদস্য পদপ্রার্থী মোঃ শরিফুল ইসলাম সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তাঁর নির্বাচনী ইশতেহারঘোষণা করেছেন। গতকাল নোয়াখালী প্রেসক্লাবের শহীদ উদ্দিন ইসকান্দার কচি মিলনায়তনে এ ইশতেহারঘোষণা করা হয়। অনুষ্ঠানে প্রার্থী নিজেই তাঁর নির্বাচনী অঙ্গীকার ও এলাকার উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন।তিনি বলেন, নির্বাচিত হলে নোয়াখালী-৪ আসনে অবকাঠামোগত উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, বন্যা ও জলাবদ্ধতা নিরসন, শিল্পায়ন এবং নাগরিক সেবা সম্প্রসারণে অগ্রাধিকার দেওয়া হবে। পাশাপাশি নোয়াখালী বিভাগ বাস্তবায়ন, সুবর্ণচরকে পৌরসভায় উন্নীতকরণ, নোয়াখালী সিটি করপোরেশন গঠন, ইকোনমিক জোন, বিমানবন্দর ও সমুদ্র বন্দর স্থাপনের উদ্যোগ নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির কেন্দ্রীয় সদস্য মোঃ কামাল উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোসাদ্দেকুর রহমান, সমবিষয়ক সম্পাদক মহিন উদ্দিন পরান, জাতীয় পার্টির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিন, প্রচার সম্পাদক সিরাজুল হক সিরাজসহ জেলা জাতীয় পার্টির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। মতবিনিময় সভায় জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা
উপস্থিত ছিলেন। প্রার্থী গণমাধ্যমকর্মীদের ধন্যবাদ জানিয়ে অবাধ ও সুষ্ঠু নির্বাচনে সকলের সহযোগিতা কামনা করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews