বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
সর্বশেষ :
ইফার মউশিক প্রকল্প পরিচালকের বিরুদ্ধে আনীত অভিযোগ অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত সংগ্রাম ও সাফল্যের ৪৮ বছর,বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মেহেন্দিগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি আউটসোর্সিং কর্মীদের জাতীয় পে-স্কেলের সাথে সামঞ্জস্য রেখে স্থায়ী নীতিমালার দাবি ইফার মউশিক প্রকল্প পরিচালকের বিরুদ্ধে আনীত অভিযোগ অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতির সঙ্গে ‘দৈনিক মুন্সিগঞ্জের বার্তার’ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ চা-বাগান ও ঐতিহ্যবাহী আমগাছ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন গ্রীনম্যান অ্যাওয়ার্ড পেলেন তিন প্রতিষ্ঠান ও চার বিশিষ্ট নাগরিক বিদায় নিলেন নলতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল হক সোনারগাঁয়ে ২ হাজার ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার গোলাপগঞ্জে বেড়েছে হানি ট্র্যাপের চক্র : নেপথ্যে মোবাইল লাইভার খালেদ!

বাগমারায় জয়ের দ্বারপ্রান্তে ধানের শীষের প্রার্থী ‘ডি এম জিয়া’

  • প্রকাশিত: সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬



সময় ঘনিয়ে আসার সাথে সাথে বিএনপির তৃনমূলের নেতা-কর্মীরা সব ভেদাভেদ ভুলে এখন তাঁরা ঐক্যবদ্ধ।বিশেষ করে উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক কামাল হোসেন, চেয়ারম্যান মনিরুজ্জামান রঞ্জু, হাবিবুর রহমান হবির, মোশাররফ হোসেন, মাহমুদুর রহমান মিলন, সাফিকুল ইসলাম সাফি, প্যানেল চেয়ারম্যান রফিকুল ইসলাম, তোফাজ্জল হোসেন, বকুল সরদার সহ সবাই এক হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছেন। যে কারণে সব ইউনিয়ন বিএনপির নেতা-কর্মীদের মধ্যে সাঁড়া পড়েছে।

তাহেরপুর পৌর সভার সভাপতি আ ন ম শামসুর রহমান মিন্টু, ভবানীগঞ্জ পৌর সভার সভাপতি আব্দুর রাজ্জাক এবং উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সোবহান সহ সিনিয়র নেতৃবৃন্দের হস্তক্ষেপ ও যৌথ প্রচেষ্টায় ভোটের মাঠ এখন সরগরম। অপর দিকে স্বাধীনতা বিরোধী শক্তি যাতে মাথা চাঁড়া দিতে না পারে, সেজন্য দলমত নির্বিশেষে বাগমারার সর্ব সাধারণ ঐক্যবদ্ধ। ভোটের পরিসংখ্যান অনুযায়ী বিগত নির্বাচনে বিএনপির ভোট সংখ্যা প্রায় লক্ষাধিক। জামায়াতের প্রায় ৪০ হাজার। উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব শামসুজজোহা সরকার বাদশা বলেন, যেকোন সময়ের চেয়ে বাগমারা বিএনপি এখন ঐক্যবদ্ধ ও শক্তিশালী ।  আগামী ১২ ফেব্রুয়ারি বিপুল ভোটে ধানের শীষের প্রার্থী ডি এম জিয়াউর রহমান জিয়া বিজয়ী হবেন বলে আশা করেন, বাগমারার সাধারন জনগন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews