1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
মেহেন্দিগঞ্জে ধানের শীষের পক্ষে উপজেলা বিএনপি অঙ্গসংগঠনের বিশাল জনসভা অনুষ্ঠিত - দৈনিক ভোরের আওয়াজ
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
নীলফামারীতে সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত। রামুর গর্জনিয়া থেকে এক লক্কপিছ ইয়াবা উদ্ধার ! উদ্ধার হওয়া তরুণীকে নিয়ে ঘনীভূত হচ্ছে রহস্য: শ্বশুরবাড়ির লোকজনকে হয়রানির অভিযোগ ! নরসিংদীতে ১৮০ দিনের ‘রোডম্যাপ’: রাষ্ট্র সংস্কার ও সুশাসনে নতুন দিগন্ত উপ রাষ্ট্র সংস্কার ও সুশাসনে গুরুত্ব দিয়ে নরসিংদী জেলা তথ্য অফিসের বিশেষ প্রচারণা গোবিন্দগঞ্জে বাসে তল্লাশি চালিয়ে ৩০ বোতল ফেয়ারডিল’সহ ২ নারী আটক ! শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য সফিকুর রহমান কিরনকে মন্ত্রী হিসেবে দেখতে চান জনগণ। লক্ষ্মীপুরে কৃষকদের GAP সার্টিফিকেশন প্রশিক্ষণ অনুষ্ঠিত। আড়াইহাজারে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন বিএনপি নেতা । তিন দশক ধরে বঞ্চিত ইরাক-কুয়েত প্রত্যাগতরা: ১০ দফা দাবিতে সোচ্চার বাংলাদেশ কল্যাণ সমিতি জয়পুরহাটে ইজি ফ্যাশানের শোরুম উদ্বোধন ।

মেহেন্দিগঞ্জে ধানের শীষের পক্ষে উপজেলা বিএনপি অঙ্গসংগঠনের বিশাল জনসভা অনুষ্ঠিত

মেহেন্দিগঞ্জ প্রতিনিধি:
  • প্রকাশিত: সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশাল-৪ (মেহেন্দিগঞ্জ–হিজলা) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী জননেতা রাজিব আহসান-এর সমর্থনে মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এক বিশাল নির্বাচনী জনসভার আয়োজন করা হয়েছে।

গত ৮ ফেব্রুয়ারি, রোজ রবিবার বিকাল ৩টায় সরকারি পাতারহাট আরসি কলেজ মাঠে এ নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়।
জনসভায় সভাপতিত্ব করেন মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক গিয়াসউদ্দিন দিপেন।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিশাল-৪ (মেহেন্দিগঞ্জ–হিজলা) আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী জনাব রাজিব আহসান।প্রধান অতিথির বক্তব্যে রাজিব আহসান বলেন,“আপনারা যদি ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেন, তাহলে মেহেন্দিগঞ্জের গায়ে যে ‘অবহেলিত’ তকমা লেগে আছে, ইনশাআল্লাহ সেই অবহেলা আর থাকবে না। আমাদের চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে মেহেন্দিগঞ্জের ন্যায্য অধিকার আমরা আদায় করে নেব।”
তিনি আরও বলেন,“আপনারা জানেন, গত ৪ তারিখ বরিশালে অনুষ্ঠিত সমাবেশে আমাদের চেয়ারম্যান তারেক রহমান ভোলা-বরিশাল সেতু নির্মাণের যে প্রতিশ্রুতি দিয়েছেন, আমরা চেষ্টা করবো যেন সেই সেতু প্রকল্পের সঙ্গে মেহেন্দিগঞ্জের যোগাযোগও সংযুক্ত হয়।”বিগত সময়ের উন্নয়ন বঞ্চনার কথা উল্লেখ করে তিনি বলেন,“দীর্ঘদিন ধরে এই এলাকায় উল্লেখযোগ্য কোনো উন্নয়নমূলক কাজ হয়নি। আমরা যদি ক্ষমতায় আসতে পারি, তাহলে যেখানে যেভাবে রাস্তা নির্মাণসহ উন্নয়ন প্রয়োজন, সেভাবেই কাজ করার চেষ্টা করবো—ইনশাআল্লাহ।”

জনসভায় মেহেন্দিগঞ্জ উপজেলার সকল ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট