সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৮ অপরাহ্ন
সর্বশেষ :
বিএনপির নির্বাচনী প্রচারে হামলার মামলায় মেঘনায় আ.লীগ নেতা গ্রেপ্তার বাংলাদেশ জাতীয়তাবাদী রিকশা, ভ্যান, অটো ও মিশুক চালক দলের কেন্দ্রীয় ১নং সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ায় চালক ও শ্রমিক নেতাদের অভিনন্দন ও শুভেচ্ছা বার্তা কিশোরগঞ্জ করিমগঞ্জে নৌকা সংঘর্ষে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার শরীয়তপুর জেলা যুবদলের নতুন সভাপতি বিদ্যুৎ ও সাধারণ সম্পাদক নজরুল আদভিকার শুভ জন্মদিন জাতিসংঘে ভাষণ দিবেন প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি মিলনের সামাজিক যোগাযোগমাধ্যমে শালীনতা ও গঠনমূলক সমালোচনার আহ্বান দীঘিনালায় ২৫০ ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ গোমস্তাপুরে জামায়াতে ইসলামী যুব বিভাগের ওয়ার্ড দায়িত্বশীল বৈঠক ও নৌকা ভ্রমণ হাটিকুমরুলে ১১ দলের লংমার্চের পথসভা!

নোয়াখালীতে ইনসানিয়াত বিপ্লবের ৩ প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষনা

  • প্রকাশিত: সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬




গতকাল নোয়াখালী প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে ইনসানিয়াত বিপ্লবের ৩ প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষনা করেন। সম্মেলনে নোয়াখালীর বিভিন্ন আসনের ইনসানিয়াত বিপ্লবের প্রার্থীগণ বলেন, সব মানুষের কল্যাণে সব মানুষের প্রতিনিধিত্বশীল নতুন রাজনীতি মানবতার রাজনীতির আলোকে সব ধর্মের সব মত পথের সব মানুষের সমান নিরাপত্তা-অধিকার-স্বধীনতা ভিত্তিক এবং খুন- সন্ত্রাস-অন্যায়-অবিচার-দুর্নীতি-অপরাধমুক্ত দারিদ্রমুক্ত ও একক গোষ্ঠির স্বৈরতামুক্ত অসাম্প্রদায়িক উন্নত আধুনিক নিরাপদ শান্তিময় সর্বজনীন মানবতার রাষ্ট্র প্রতিষ্ঠায় বিশ্ব ইনসানিয়াত বিপ্লব  এর নির্বাচনী ইশতেহারের লক্ষ্য ইনসানিয়াত বিপ্লবের নেতৃবৃন্দ বলেন, জীবন-ধর্ম-রাষ্ট্র-গণতন্ত্র- অর্থনীতি ও মানবাধিকারের মূল সংকট রাজনৈতিক সংকট। তাঁরা বলেন, একক ধর্মের নামে ধর্মের মূল আদর্শ ও মানবিক শিক্ষার বিপরীত অধর্ম উগ্রবাদি জঙ্গিবাদি স্বৈররাজনীতি এবং মানবতাববিধ্বংসী বস্তুবাদি জাতীয়তাবাদি একক গোষ্ঠিবাদি স্বৈররাজনীতি ই জীবন, ধর্ম ও রাষ্ট্রের সকল সংকট ও দুর্দশার মূল কারণ। ইনসানিয়াত বিপ্লবের নেতৃবৃন্দ বলেন, একক ধর্মের নামে ও একক বস্তুবাদি জাতীয়তাবাদের নামে চলমান এককগোষ্ঠিবাদি স্বৈররাজনীতির বিষফল একক গোষ্ঠিবাদি স্বৈররাষ্ট্রব্যবস্থা। তাঁরা বলেন, একক গোষ্ঠিবাদি স্বৈররাষ্ট্রব্যবস্থা মানেই ক্ষমতাসীনদের বাইরে সবার জীবন রূদ্ধ করা, সবার ধর্ম-মত-পথ রূদ্ধ করা, সবার অধিকার- স্বাধীনতা-রুটি রুজি হরণ করা। ইনসানিয়াত বিপ্লবের নেতৃবৃন্দ বলেন, একক গোষ্ঠিবাদি স্বৈররাজনীতির বিষফল একক গোষ্ঠিবাদি স্বৈররাষ্ট্রব্যবস্থার খুন-জুলুম-ধ্বংসযজ্ঞ-হিংস্রতা-পাশবতা-রুদ্ধতা-অধিকার হরণ- জীবনের স্বাধীনতা হরণ-রাষ্ট্রীয়সন্ত্রাস- দলীয়করণ- চুরি ডাকাতি দুর্নীতি-মিথ্যা মামলা-স্বৈরদস্যুতা- জবরদখল থেকে সব ধর্মের সব মত পথের সব মানুষের জীবন- সবার নিরাপত্তা-অধিকার-স্বাধীনতা-জীবিকা রক্ষার একমাত্র উপায় সত্য ও মানবতার মুক্তির উৎস প্রাণাধিক প্রিয়নবীর দান ও এ যুগে আল্লামা ইমাম হায়াতপ্রবর্তিত সর্বজনীন মানবতার রাষ্ট্রের লক্ষ্যে সব মানুষের প্রতিনিধিত্বশীল মানবতার রাজনীতি। ইনসানিয়াত বিপ্লবের নেতৃবৃন্দ বলেন, বিগত ইতিহাসের যুগ যুগ ধরে সব মানুষের কল্যাণে সব মানুষের প্রতিনিধিত্বশীল সব মানুষের মালিকানা ভিত্তিক মানবতার রাষ্ট্রব্যবস্থা না থাকায় মানবতাবিরুদ্ধ একক গোষ্ঠিবাদি স্বৈররাজনীতির সৃষ্ট স্বৈররাষ্ট্রব্যবস্থার পরিণতিতে জীবন, ধর্ম ও রাষ্ট্র শুধু সীমাহীন সংকটে নিপতিত নয়, অস্তিত্ব সহ বিনাশ হয়ে গেছে। তাঁরা বলেন, চলমান এ চরম বিনাশী আধাঁর থেকে সব মানুষের জীবন- সবার ধর্ম- রাষ্ট্র- গণতন্ত্র-জীবনের স্বাধীনতা ও মানবাধিকার পুনরুদ্ধারের একমাত্র উপায় মানবতার রাষ্ট্রের লক্ষ্যে মানবতার রাজনীতি। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ-এর নোয়াখালী-১ আসনের প্রার্থী এম মশিউররহমান, নোয়াখালী-৪ এম ইউনুস নবী, নোয়াখালী-৫ তৌহিদুল ইসলাম। ইশতেহার পাঠ করেনঃ- নোয়াখালী-১ আসনের প্রার্থী এম মশিউর রহমান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews