বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
গোমস্তাপুরে সামাজিক বনায়ন কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোড়াঘাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান, কেরু মদসহ গ্রেপ্তার ১৯ আশুলিয়ায় চাঞ্চল্যকর বিথী হত্যা মামলার রহস্য উদঘাটন, ( পিবিআই ) কালিহাতীতে বাল্যবিবাহ প্রতিরোধে ‘তারুণ্যের কণ্ঠ’ অনুষ্ঠিত দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল লতিফ খান জনপ্রিয়তার শীর্ষে মেঘনায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত! জলঢাকায় আন্তর্জাতিক ও জাতীয় কন্যা শিশু দিবস ২০২৬ উদযাপিত বিসিএসআইআর রাজশাহী গবেষণাগারে বার্ষিক কর্মশালা ও অংশীজন মতবিনিময় সভা অনুষ্ঠি চাঁদা না দেওয়ায় ইউনিয়ন আওয়ামী লীগ নেতা হামিদুল মেরে রক্তাক্ত করল প্রবাসীর পিতা-মাতাকে

দুর্গম পাহাড়ে ভোটের প্রস্তুতি: হেলিকপ্টারে পৌঁছাচ্ছে নির্বাচনি সরঞ্জাম ও কর্মকর্তা

  • প্রকাশিত: সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬




খাগড়াছড়ির প্রত্যন্ত ও দুর্গম পাহাড়ি ভোটকেন্দ্রগুলোতে হেলিকপ্টারযোগে নির্বাচনি সরঞ্জাম পৌঁছে দেওয়ার কার্যক্রম শুরু করেছে নির্বাচন কমিশন।

সোমবার (৯ ফেব্রুয়ারি) সকাল থেকে তিনটি অতি দুর্গম কেন্দ্রে ব্যালট বাক্সসহ প্রয়োজনীয় সামগ্রী পরিবহন শুরু হয়।
জেলা নির্বাচন কর্মকর্তা এস এম শাহাদাত হোসেন জানান, কেবল নির্বাচনি সরঞ্জাম নয়—প্রিসাইডিং ও পোলিং কর্মকর্তাদেরও হেলিকপ্টারে করে সংশ্লিষ্ট কেন্দ্রে পৌঁছে দেওয়া হবে। ভৌগোলিক প্রতিবন্ধকতা, দুর্গম পাহাড়ি পথ ও যোগাযোগ ব্যবস্থার সীমাবদ্ধতার কারণেই বিকল্প পরিবহন হিসেবে আকাশপথ বেছে নেওয়া হয়েছে। জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, দীঘিনালা উপজেলার নাড়াইছড়ি এবং লক্ষ্মীছড়ি উপজেলার শুকনাছড়ি ও বর্মাছড়ি ভোটকেন্দ্রে এই বিশেষ ব্যবস্থায় সরঞ্জাম পাঠানো হচ্ছে। খাগড়াছড়ি ২৯৮ সংসদীয় আসনের মধ্যে এসব কেন্দ্রকে সবচেয়ে দুর্গম ও ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়।

সার্বিক পরিস্থিতি বিবেচনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে। নির্বাচনি দায়িত্ব পালনে খাগড়াছড়ি আসনে ১৯ প্লাটুন বিজিবিসহ সেনাবাহিনী, পুলিশ ও আনসার সদস্য মোতায়েন থাকবে। প্রশাসনের আশা, বিশেষ এই উদ্যোগের মাধ্যমে দুর্গম এলাকাতেও সুষ্ঠু, অবাধ ও নির্বিঘ্ন ভোট গ্রহণ নিশ্চিত করা সম্ভব হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews