শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
শহীদ আলী মোস্তফার শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা দোয়ার অনুষ্ঠান ইজারার নামে অতিরিক্ত চাঁদা আদায়,শ্রমিক হয়রানি ও মারধরের প্রতিবাদে মানববন্ধন মেঘনায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন গাছা থানার নতুন ওসি মোঃ আরিফুর রহমানকে অভিনন্দন ও শুভেচ্ছা গাইবান্ধায় বর্ণাঢ্য আয়োজনে প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ অনুষ্ঠিত রামগঞ্জ টার্মিনালে অগ্নিকাণ্ডে জননী পরিবহনের বাস পুড়েছে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা প্রধানমন্ত্রীর সুনামগঞ্জ সফর উপলক্ষে ‘কান্ট্রি গেমস’ আয়োজন সফল করতে সুনামগঞ্জে প্রস্তুতিমূলক সভা গাইবান্ধা বোনারপাড়া রেলস্টেশনে উচ্ছেদ অভিযান, সরানো হলো শতাধিক অবৈধ স্থাপনা টেকসই পরিবহন ব্যবস্থা গড়তে প্রয়োজন  সমন্বিত পরিকল্পনা

কবিতা / ভোটাধিকার / লায়ন মোঃ গনি মিয়া বাবুল

  • প্রকাশিত: সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬




ভোটাধিকার

ভোটাধিকার সবচেয়ে বড় মানবাধিকার
প্রতিনিধি বাছাইয়ের ক্ষমতা জনতার,
ভোট শুধু মতের প্রকাশ নয়
ভোটাধিকারেই হয় গণতন্ত্রের জয়।

গণতন্ত্র সুশাসন মানবাধিকার উন্নয়ন
অবাধ সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচন,
ভোটহীন সমাজে হয় মরীচিকার ফলন
থাকে না আইনের শাসন, ন্যায়ের চলন।

ভোটাধিকারেই মানুষ মানুষ হয়ে বাঁচে
মানবাধিকারের আলো জ্বলে পথে পথে,
ভোটে জাগে আশা, ভোটে জাগে দেশ
ভোটাধিকারেই শেষ হয় বৈষম্যের রেশ।

নির্বাচনে সৎ দক্ষ যোগ্য প্রার্থীর জয়
শাসন ব্যবস্থা উন্নত উৎকৃষ্ট হয়,
যোগ্য প্রার্থীকে বাছাইয়ে সচেতনতা
জনে জনে গড়ে তোল একতা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews