রবিবার, ২৮ জুন ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
 দুর্ঘটনার শঙ্কায় পাটকেলঘাটা সরকারি প্রাথমিক বিদ্যাল মেয়াদ শেষের দুয়ারে ! বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) রাজশাহী বিভাগীয় সম্মেলন ও মিলনমেলা অনুষ্ঠীত হয় ! ঘোড়াঘাটে ছাগলসহ আটক চোরকে ‘রাজনৈতিক প্রভাবে’ ছেড়ে দেওয়ার অভিযোগ ! হাটহাজারীতে অস্ত্রসহ ত্রাস সৃষ্টির অভিযোগে ৪ যুবক গ্রেপ্তার ! মাধবদীতে প্রবাসীর বাড়িতে ৪-৫ লাখ টাকা চাঁদার দাবিতে সন্ত্রাসী হামলা ! সৈকতে  গোসলে নেমে পর্যটকের মৃত্যু ! ‎রংপুর জেলা  ডিবি’র অভিযানে  ভিসা জালিয়াতি ও  অনলাইন ক্যাসিনো সরঞ্জামসহ গ্রেফতার ০১ অবশেষে শাহজালালের মাজারের আর্থিক ব্যবস্থাপনায় বাণিজ্যমন্ত্রীর নেতৃত্বে ১২ সদস্যের কমিটি । কালীগঞ্জে অস্বচ্ছল মেধাবী শিক্ষার্থী, দুঃস্থ নারী ও ক্ষুদ্র,নৃগোষ্ঠীর মাঝে উপকরণ বিতরণ ! নিশীথ বর্ষার কাব্য 

১২ ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই : ইসি সচিব

  • প্রকাশিত: সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে কোনো শঙ্কা নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।

ভোটের জন্য এখন ৬০ ঘণ্টারও কম সময় বাকি উল্লেখ করে তিনি সাংবাদিকদের বলেন, ‘ভোট নিয়ে কোনো শঙ্কা নেই। যদি এখন বলি শঙ্কা আছে, তবে মনে হবে— আমার আস্থার অভাব আছে। কাজেই শঙ্কার কোনো কারণ নেই।’

আজ সোমবার সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে ব্রিফিংকালে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে সচিব এসব কথা বলেন।তিনি আরো জানান, আগামীকাল মঙ্গলবার থেকে প্রার্থীদের নির্বাচনী প্রচার কার্যক্রম বন্ধ হবে। এতে বড় ধরনের মিছিল, মিটিং, শোডাউন অন্তর্ভুক্ত। ইসি সচিব আশা প্রকাশ করেন, সামাজিক যোগাযোগ মাধ্যমেও প্রচার বন্ধ থাকবে।

সিনিয়র সচিব বলেন, ‘আমাদের কাছে মনিটরিংয়ের ব্যবস্থা রয়েছে। একটি সেল এখানে নিয়মিত নজর রাখে এবং অন্যান্য সরকারি এজেন্সির সঙ্গে তথ্য শেয়ার করা হয়। আমাদের লক্ষ্য একটি সুষ্ঠু ও আনন্দমুখর নির্বাচন নিশ্চিত করা, যেখানে কেউ কষ্ট ভোগ করবে না।’

আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে আখতার আহমেদ বলেন, এ পর্যন্ত মারাত্মক কোনো ঘটনা বা খবর আমাদের কাছে আসেনি। তবে দু’টি দুর্ঘটনা ঘটেছে, যেখানে দু’জনের প্রাণহানি হয়েছে। এগুলো নিন্দনীয়। তফসিল ঘোষণার পর হাদি এবং শেরপুরে ঝিনাইগাতিতে দু’টি দুর্ঘটনা ঘটেছে।

তিনি জানান, নির্বাচন উপলক্ষে মিছিল ও মিটিং চলাকালীন বক্তব্য পাল্টা-প্রতিক্রিয়া স্বাভাবিক। তবে সবকিছু শালীনতার মধ্যে চলছে এবং কোনো মারাত্মক ত্রুটি রিপোর্ট করা হয়নি।

ইসি সচিব আরো বলেন, ‘আমাদের গোয়েন্দা নজরদারী কার্যকরভাবে চলছে। চারটি বা ছয়টি সিল এক জায়গা থেকে উদ্ধারও করা হয়েছে। এ পর্যন্ত বড় ধরনের কোনো ব্রিজ অব কন্ডাক্ট পাওয়া যায়নি।’

আচরণবিধি ভঙ্গের অভিযোগ দেখতে মাঠ পর্যায়ে ইলেক্টরাল ইনকোয়ারি অ্যান্ড জুডিকেশন কমিটি, রিটার্নিং অফিসার, এক্সিকিউটিভ ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোতায়েন করা হয়েছে। অভিযোগের তথ্য প্রাপ্ত হলে তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জানানো হয়।

তিনি আরো বলেন, ‘কোনো রাজনৈতিক দলের অভিযোগ নিয়ে সরাসরি মন্তব্য করলে আমি নৈতিকভাবে দায়বদ্ধ হয়ে পড়ব। তাই আমরা সমস্ত অভিযোগের যথাযথ তদন্ত ও ব্যবস্থা নিশ্চিত করছি।

 

সূত্র: অনলাইন

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews