মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
সর্বশেষ :
মনোহরদীতে মোবাইল কোর্টের অভিযান: ৩ ইয়াবা সেবীর ৫ মাস করে কারাদণ্ড পিরোলী খানকাহপাড়া সবুজ সংঘের উদ্যোগে প্রান্তিক কৃষকদের মাঝে গাছের চারা বিতরণ নৌপথে চাঁদাবাজি ও হয়রানি বন্ধের দাবিতে বাল্কহেড মালিক-শ্রমিকদের মানববন্ধন রাজশাহী মোহনপুর উপজেলার প্রবেশ মুখে পিলারে নির্মিত হয়েছে পানের প্রতিক সোনারগাঁয়ে ১,৩০০ ফুট আরসিসি সড়ক নির্মাণকাজের উদ্বোধন করলেন এমপি আজহারুল ইসলাম মান্নান শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতির মানববন্ধন ! ১১৮ কোটি টাকা ব্যয়ে হাবিপ্রবিতে নির্মিত হচ্ছে বেগম খালেদা জিয়ার নামে ১২ তলা মেগা ছাত্রী হল অনৈতিক সম্পকের জেরে নির্মম হত্যাকাণ্ড, সীমান্ত এলাকা থেকে আসামি গ্রেফতার করেছে পিবিআই অসংক্রামক রোগ প্রতিরোধে ‘ফ্রন্ট-অফ-প্যাক লেবেলিং’ প্রবিধানমালা বাস্তবায়নের দাবি আহ্ছানিয়া মিশনের কালিহাতীতে সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় সভা

শরীয়তপুর-২ আসনে ধানের শীষে ভোট চেয়ে কামরুল হাসান রাজিব সরদারের ব্যাপক গণসংযোগ

  • প্রকাশিত: সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬

শরীয়তপুর-২ (নড়িয়া-সখিপুর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মোঃ সফিকুর রহমান কিরন এর পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে ব্যাপক গণসংযোগ করছেন, সখিপুর থানা যুবদলের সাধারণ সম্পাদক, সখিপুর ইউনিয়ন পরিষদে বিএনপির মনোনীত সাবেক চেয়ারম্যান প্রার্থী ও সাবেক ছাত্রনেতা কামরুল হাসান রাজিব সরদার।

সখিপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি ভোট প্রার্থণা করেন।এ সময় তিনি বলেন, প্রিয় সখিপুর বাসী; আমি এই ইউনিয়নের সন্তান। আমি আপনাদের ও আমাদের এই এলাকায় গণসংযোগে এসেছি। এখানে সাধারণ মানুষ সহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আছেন। আগামী ১২ ফেব্রুয়ারি আপনারা সবাই সারাদিন ধানের শীষ মার্কায় ভোট দেবেন। ওই দিন সফিকুর রহমান কিরন ভাইকে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করবেন।

তিনি আরও বলেন, আমি আবারও এই এলাকায় আসবো এবং আপনাদের নিয়ে বিজয়ের আনন্দ করবো, ইনশাআল্লাহ। তাই আমার একটাই আর্জি, আপনারা সবাই ধানের শীষে ভোট দিবেন।তিনি বলেন, ধানের শীষে ভোট দিলে জিতে যাবে তারেক রহমান এবং এগিয়ে যাবে বাংলাদেশ। তাই আপনারা সবাই মিলে ধানের শীষে ভোট দিবেন। এসময় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এছাড়াও কামরুল হাসান রাজিব সরদার সখিপুর থানার বিভিন্ন ইউনিয়নে শরীয়তপুর-২ আসনের বিএনপির মনোনীত প্রার্থী সফিকুর রহমান কিরন ও বিএনপির নেতৃবৃন্দের সাথে গণসংযোগে অংশগ্রহণ করছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews