1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
জাতীয় নির্বাচন ঘিরে বোদায় যৌথ বাহিনীর মহড়া - দৈনিক ভোরের আওয়াজ
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
সর্বশেষ :
​আউটসোর্সিং প্রথা বিলুপ্ত করে সরাসরি স্থায়ী নিয়োগের দাবি: সংবাদ সম্মেলন ও ৭ দফা প্রস্তাবনা পেশ ! রাজনীতি এবং সামাজিক স্থিতিশীলতা বজায়ে রাখা অত্যন্ত প্রয়োজন- এমপি ফজলুল হক মিলন! আড়াইহাজারে ৭ বছরের শিশু ধর্ষণ, আটক ২ ভাইস চেয়ারম্যান পদে দোয়া ও সমর্থন চান সাইফুল ইসলাম রুদ্র নবম পে স্কেল ঘোষণার জন্য প্রধানমন্ত্রীকে অভিনন্দন ও শুভেচ্ছা বাউফলে ২০২৬-২০২৭ অর্থ বছরের বাজেট ভাবনা নিয়ে নাগরিক সংবাদ সম্মেলন!  চকরিয়ায় প্রধান মন্ত্রী আসছেন আজ: সমাবেশ স্থল পরিদর্শনে স্বরাষ্ট্র মন্ত্রী জিয়া হার্ট ফাউন্ডেশন জনগণের সম্পদ, এটা নিয়ে রাজনীতি করবেন না: ডা. জাহিদ হোসেন ভেদরগঞ্জে স্ট্রেটআপ প্রজেক্টের প্রদশনী অনুষ্ঠিত!  জ্ঞানভিত্তিক প্রজন্মকে তৈরি করার কাজটাকে আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছি!

জাতীয় নির্বাচন ঘিরে বোদায় যৌথ বাহিনীর মহড়া

মো: আব্দুল্লাহ আল মামুন, বোদা (পঞ্চগড়) 
  • প্রকাশিত: সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল ও সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচনী পরিবেশ নিশ্চিতে পঞ্চগড়ের বোদায় অনুষ্ঠিত হয়েছে সেনাবাহিনী ও প্রশাসনের নেতৃত্বে যৌথ বাহিনীর মহড়া।

সোমবার আয়োজিত এই মহড়ায় অংশ নেয় সেনাবাহিনী, প্রশাসনের কমকর্তা, পুলিশ, র‌্যাব, বিজিবি, আনসার ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। বোদা সরকারি পাইলট মডেল স্কুল এন্ড কলেজ মাঠে বাংলাদেশ সেনাবাহিনীর বোদা ক্যাম্প কমান্ডার মেজর আসিফ আহমেদ এর নেতৃত্বে নির্বাচনী আইন শৃঙ্খলা বিষয়ে ব্রিফিং ও যৌথ বাহিনীর মধ্যে পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।

পরে সেনাবাহিনীর ক্যাপ্টেন ফরহাদ-অর-রশিদ এর নেতৃত্বে সেনাবাহিনী, প্রশাসন, পুলিশ, বিজিবি ও আনসার বাহিনীর একটি গাড়ীর বহর বোদা পৌর সদর, উপজেলার সাকোয়া, পাঁচপীর, ময়দানদিঘী ও বেংহারী বনগ্রাম ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এবং সাধারণ মানুষকে নির্ভয়ে ও নিবির্ঘ্নে ভোট কেন্দ্রে ভোট যেতে পারেন সেজন্য টহল অব্যাহত থাকবে বলে জানান।

সেনাবাহিনী সূত্রে জানা যায়, এ ধরনের মহড়া ও ব্রিফিংয়ের মাধ্যমে নির্বাচনী দায়িত্ব, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল এবং অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনী পরিবেশ নিশ্চিতে সেনাবাহিনীসহ যৌথবাহিনী দ্রুত প্রতিক্রিয়া, পেশাদারি এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সঙ্গে সমন্বিত কার্যক্রম পরিচালনার সক্ষমতা আরো জোরদার করা হচ্ছে। বোদা উপজেলায় নির্বাচনের সময় শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে সেনাবাহিনী সহ সকল আইন শৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ প্রস্তুত রয়েছে। এ ধরনের মহড়া সাধারণ মানুষের মাঝে আস্থা বাড়াবে এবং নির্বাচনকে সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও জানান ।

নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতি হিসেবে এ মহড়া আয়োজন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট