বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
মনোহরদীতে মোবাইল কোর্টের অভিযান: ৩ ইয়াবা সেবীর ৫ মাস করে কারাদণ্ড পিরোলী খানকাহপাড়া সবুজ সংঘের উদ্যোগে প্রান্তিক কৃষকদের মাঝে গাছের চারা বিতরণ নৌপথে চাঁদাবাজি ও হয়রানি বন্ধের দাবিতে বাল্কহেড মালিক-শ্রমিকদের মানববন্ধন রাজশাহী মোহনপুর উপজেলার প্রবেশ মুখে পিলারে নির্মিত হয়েছে পানের প্রতিক সোনারগাঁয়ে ১,৩০০ ফুট আরসিসি সড়ক নির্মাণকাজের উদ্বোধন করলেন এমপি আজহারুল ইসলাম মান্নান শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতির মানববন্ধন ! ১১৮ কোটি টাকা ব্যয়ে হাবিপ্রবিতে নির্মিত হচ্ছে বেগম খালেদা জিয়ার নামে ১২ তলা মেগা ছাত্রী হল অনৈতিক সম্পকের জেরে নির্মম হত্যাকাণ্ড, সীমান্ত এলাকা থেকে আসামি গ্রেফতার করেছে পিবিআই অসংক্রামক রোগ প্রতিরোধে ‘ফ্রন্ট-অফ-প্যাক লেবেলিং’ প্রবিধানমালা বাস্তবায়নের দাবি আহ্ছানিয়া মিশনের কালিহাতীতে সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় সভা

মানিকগঞ্জ -২ আসনের ভাড়ারিয়া ইউনিয়নে এমপি প্রার্থী ইঞ্জি. মঈনুল ইসলাম খান শান্তর উঠান বৈঠক অনুষ্ঠিত

  • প্রকাশিত: রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উৎসব মুখর পরিবেশে ৮ ফেব্রুয়ারি রোববার বিকেলে মানিকগঞ্জ সদর উপজেলার ৯ নং ভাড়ারিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের চৈল্লা বাইতুল মা’মুর জামে মসজিদ মাঠ প্রাঙ্গণে বিশিষ্ট রাজনীতিবিদ সাবেক এমপি ও মন্ত্রী মরহুম শামসুল ইসলাম খান নয়া মিয়ার যোগ্য উত্তরসুরী সাবেক সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য বিএনপি’র মনোনীত ধানের শীষের এমপি প্রার্থী ইঞ্জি. মঈনুল ইসলাম খান শান্তর পথসভা ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ভাড়ারিয়া ইউনিয়ন শাখার সাংগঠনিক সম্পাদক, মোঃ সিরাজুল ইসলাম সেন্টু। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ভারারিয়া ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক ও ৯ নং ভাড়ারিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মোশারফ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক সংসদ সদস্য ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইঞ্জি. মঈনুল ইসলাম খান শান্ত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দৈনিক পৃথিবী প্রতিদিন ( ptv) পত্রিকার যুগ্ম সম্পাদক ও বিএনপি’র সংগ্রামী মহিলা নেত্রী এফ এম রিপন আক্তার ফজলু। আরো উপস্থিত ছিলেন, ৯ নং ভাড়ারিয়া ইউনিয়ন পরিষদের ১,২ ও ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত সাধারণ সদস্য কাজী পিয়ারা বেগম, ২ নং ওয়ার্ডের সাবেক সদস্য মোঃ বাবুল হোসেন, ওয়াজেদ আলী, আদালত হোসেন, সিফাজ উদ্দিন ও কফুলুদ্দিনসহ সমাজের সর্বস্তরের জনগণ। পথসভা ও উঠান বৈঠক অনুষ্ঠানে ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত ধানের শীষ বিজয়ের অদম্য ইচ্ছা শক্তি নিয়ে তিনি জনগণের নিকট ভোট চেয়েছেন। নির্বাচনী এলাকার সর্বস্তরের জনগণ তাঁকে কাছে পেয়ে মহাখুশিতে ফুরফুরে মেজাজে তাঁকে বিপুল ভোটে বিজয়ী করার প্রতিশ্রুতি দিয়েছেন। অবহেলিত এলাকার জনগণ মঈনুল ইসলাম খান শান্তর নিকট তাঁদের রাস্তা ঘাটের উন্নয়নের দাবি করেন। তিনি বলেন, ধানের শীষ বিজয়ী হলে আপনাদের সম্পূর্ণ দাবি পূরণ হবে ইনশাল্লাহ্।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews