আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উৎসব মুখর পরিবেশে ৮ ফেব্রুয়ারি রোববার বিকেলে মানিকগঞ্জ সদর উপজেলার ৯ নং ভাড়ারিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের চৈল্লা বাইতুল মা'মুর জামে মসজিদ মাঠ প্রাঙ্গণে বিশিষ্ট রাজনীতিবিদ সাবেক এমপি ও মন্ত্রী মরহুম শামসুল ইসলাম খান নয়া মিয়ার যোগ্য উত্তরসুরী সাবেক সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য বিএনপি'র মনোনীত ধানের শীষের এমপি প্রার্থী ইঞ্জি. মঈনুল ইসলাম খান শান্তর পথসভা ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ভাড়ারিয়া ইউনিয়ন শাখার সাংগঠনিক সম্পাদক, মোঃ সিরাজুল ইসলাম সেন্টু। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ভারারিয়া ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক ও ৯ নং ভাড়ারিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মোশারফ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক সংসদ সদস্য ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইঞ্জি. মঈনুল ইসলাম খান শান্ত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দৈনিক পৃথিবী প্রতিদিন ( ptv) পত্রিকার যুগ্ম সম্পাদক ও বিএনপি'র সংগ্রামী মহিলা নেত্রী এফ এম রিপন আক্তার ফজলু। আরো উপস্থিত ছিলেন, ৯ নং ভাড়ারিয়া ইউনিয়ন পরিষদের ১,২ ও ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত সাধারণ সদস্য কাজী পিয়ারা বেগম, ২ নং ওয়ার্ডের সাবেক সদস্য মোঃ বাবুল হোসেন, ওয়াজেদ আলী, আদালত হোসেন, সিফাজ উদ্দিন ও কফুলুদ্দিনসহ সমাজের সর্বস্তরের জনগণ। পথসভা ও উঠান বৈঠক অনুষ্ঠানে ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত ধানের শীষ বিজয়ের অদম্য ইচ্ছা শক্তি নিয়ে তিনি জনগণের নিকট ভোট চেয়েছেন। নির্বাচনী এলাকার সর্বস্তরের জনগণ তাঁকে কাছে পেয়ে মহাখুশিতে ফুরফুরে মেজাজে তাঁকে বিপুল ভোটে বিজয়ী করার প্রতিশ্রুতি দিয়েছেন। অবহেলিত এলাকার জনগণ মঈনুল ইসলাম খান শান্তর নিকট তাঁদের রাস্তা ঘাটের উন্নয়নের দাবি করেন। তিনি বলেন, ধানের শীষ বিজয়ী হলে আপনাদের সম্পূর্ণ দাবি পূরণ হবে ইনশাল্লাহ্।
সম্পাদক ও প্রকাশক : মোঃ শাহজালাল, ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন,যুগ্ম-সম্পাদক :মো. কামাল উদ্দিন,
নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী
বার্তা ও বাণিজ্য বিভাগ : মোতালেব ম্যানশন, ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
মোবাইল : 01796-777753,01711-057321
ই-মেইল : bhorerawajbd@gmail.com