মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
স্বর্ণের দোকানে ঢুকে ব্যবসায়ীকে গলা কেটে হত্যা, দু’জন আটক মেহেন্দিগঞ্জে ৮ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার কালীগঞ্জে গ্রাম পুলিশদের সাপ্তাহিক হাজিরা ও বিশেষ সম্মাননা প্রদান কক্সবাজারে তোলপাড় : কোর্ট পুলিশের বাসায় মিলল ৯০ হাজার ইয়াবা নগদ ৩৬ লক্ষ টাকা, কালীগঞ্জ বিএনপির চার দশকের অবিচল রাজনৈতিক আস্থার নাম ‘খায়রুল আহসান মিন্টু’ বরাদ্দকৃত বিল ব্যক্তির হাতে: শর্ত ভেঙে তৃতীয় পক্ষকে ইজারা অডিট আপত্তি মানেই দুর্নীতি নয়, প্রমাণের আগেই কাউকে অপরাধী বানানো যাবে না’ ​— বাংলাদেশ রেলওয়ে  বান্দরবান জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান ও সদস্যদের দায়িত্ব হস্তান্তর কক্সবাজারে ৩০০ চীনা নাগরিকের গোপন ঘাঁটি!

ধানের শীষকে বিজয়ী করতে শরীয়তপুর পৌরসভার ৭ নং ওয়ার্ডে বিএনপির নির্বাচনী জনসভা

  • প্রকাশিত: রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬




শরীয়তপুর-১ (পালং-জাজিরা) আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাঈদ আহমেদ আসলাম এর ধানের শীষকে বিজয়ী করতে শরীয়তপুর পৌরসভার ৭ নং ওয়ার্ডে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ ফেব্রুয়ারি ২০২৬) সন্ধ্যায় ধানুকা সরকারি শিশু পরিবার সংলগ্ন মাঠে উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শরীয়তপুর জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মান্নান মাদবরের সভাপতিত্বে ও জেলা ছাত্রদল নেতা ইসহাক সরদারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শরীয়তপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সরদার একেএম নাসির উদ্দীন কালু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শরীয়তপুর-১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী সাঈদ আহমেদ আসলামের স্ত্রী নাসরিন আহমেদ জলি।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক এমপি সরদার একেএম নাসির উদ্দীন কালুর স্ত্রী রাজিয়া সুলতানা রাণী, শরীয়তপুর জেলা বিএনপির সহ-সভাপতি হাজী বিএম হারুন অর রশিদ, যুগ্ম সাধারণ সম্পাদক বিএম মহিউদ্দিন বাদল, সাংগঠনিক সম্পাদক মাহাবুব আলম তালুকদার, দপ্তর সম্পাদক এ্যাড. কামরুল হাসান, শরীয়তপুর পৌরসভা বিএনপির সভাপতি এ্যাড. লুৎফর রহমান ঢালী, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ভিপি রুহুল আমিন মুন্সী, জেলা মহিলা দলের সভাপতি আল আসমা উল হুসনা, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আমিনুর রহমান আমান।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, শরীয়তপুর পৌরসভার ৭ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জামাল ঢালী।

এসময় উপস্থিত ছিলেন, বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews