বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
গোমস্তাপুরে সামাজিক বনায়ন কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোড়াঘাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান, কেরু মদসহ গ্রেপ্তার ১৯ আশুলিয়ায় চাঞ্চল্যকর বিথী হত্যা মামলার রহস্য উদঘাটন, ( পিবিআই ) কালিহাতীতে বাল্যবিবাহ প্রতিরোধে ‘তারুণ্যের কণ্ঠ’ অনুষ্ঠিত দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল লতিফ খান জনপ্রিয়তার শীর্ষে মেঘনায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত! জলঢাকায় আন্তর্জাতিক ও জাতীয় কন্যা শিশু দিবস ২০২৬ উদযাপিত বিসিএসআইআর রাজশাহী গবেষণাগারে বার্ষিক কর্মশালা ও অংশীজন মতবিনিময় সভা অনুষ্ঠি চাঁদা না দেওয়ায় ইউনিয়ন আওয়ামী লীগ নেতা হামিদুল মেরে রক্তাক্ত করল প্রবাসীর পিতা-মাতাকে

গাজীপুর-৫ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচনী ইশতেহার ঘোষণা

  • প্রকাশিত: শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬




আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৫ (কালীগঞ্জ, পুবাইল ও বাড়িয়া) আসনে দশদলীয় জোট সমর্থিত বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মো. খায়রুল হাসান এর নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন।
গত শুক্রবার (৬ ফেব্রুয়ারী) সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা কার্যালয়ে গাজীপুর-৫ কে একটি নিরাপদ, কর্মসংস্থানমূখী, শিক্ষা ও প্রযুক্তিনির্ভর, ন্যায় ও উনসাফভিত্তিক আধুনিক জনপদে রুপান্তর করার লক্ষ্যে উন্নয়ন পরিকল্পনার ১০টি সেক্টরের নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন। উন্নয়ন পরিকল্পনার ১০টি সেক্টরঃ ১. সবার জন্য নিরাপত্তা ও পরিবেশ সংরক্ষণ, ২. সামাজিক অনাচার প্রতিরোধ ও মানবিক মূল্যবোধের বিকাশ, ৩. শিক্ষা ও সংস্কৃতি খাত, ৪. স্বাস্থ্য খাত, ৫.
অবকাঠামো ও সার্বিক উন্নয়ন খাত, ৬. যুব ও ক্রীড়া খাত, ৭. দুস্থ ওঅসহায় পুনর্বাসন খাত, ৮. কর্মসংস্থান খাত, ৯. তথ্য ও প্রযুক্তি খাত ও ১০. কৃষি, শিল্প ও বাণিজ্য খাত। এ সময় অন্যান্যের মাঝে বাংলাদেশ মসজিদ মিশন ও তামিরুল মিল্লাত মাদ্রাসার সাবেক অধক্ষ্য মাওলানা জয়নুল আবেদীন, গাজীপুর জেলা জামায়াতে ইসলামীর আমির ড. জাহাঙ্গীর আলম, সাবেক সচিব শেখ একে মোতাহার হোসেন, বাংলাদেশ লেবার পাটির কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট এম এম ইউসুফ আলী, বাংলাদেশ খেলাফত মজলিস জেলাসাধারণ সম্পাদক অধ্যক্ষ মাওলানা মো. রুহুল আমিন কাসেমী,বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা আইন বিষয়ক সম্পাদক মো.মুখলেসুর রহমান, উপজেলা আমীর হাজী আফতাব উদ্দিন, বাংলাদেশ খেলাফত মজলিস উপজেলা সভাপতি মাওলানা রুহুল আমিন গাজীপুরী, এনসিপি নেতা মুস্তাফিজুর রহমান, রিদওয়ান শেখ প্রমূখ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews