মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
সর্বশেষ :
শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতির মানববন্ধন ! ১১৮ কোটি টাকা ব্যয়ে হাবিপ্রবিতে নির্মিত হচ্ছে বেগম খালেদা জিয়ার নামে ১২ তলা মেগা ছাত্রী হল অনৈতিক সম্পকের জেরে নির্মম হত্যাকাণ্ড, সীমান্ত এলাকা থেকে আসামি গ্রেফতার করেছে পিবিআই অসংক্রামক রোগ প্রতিরোধে ‘ফ্রন্ট-অফ-প্যাক লেবেলিং’ প্রবিধানমালা বাস্তবায়নের দাবি আহ্ছানিয়া মিশনের কালিহাতীতে সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় সভা বাউফলে প্রধানমন্ত্রীর ছবির উপর অশালীন ও কুরুচিপূর্ণ লেখার অভিযোগ ঘোড়াঘাটে হারপেস ইনফেকশন ব্যবস্থাপনা বিষয়ক সাইন্টিফিক সেমিনার অনুষ্ঠিত সরকারি প্রতিষ্ঠানে আউটসোর্সিং প্রথা বিলুপ্ত ও চাকরি স্থায়ীকরণের দাবিতে রাজপথে নামার আলটিমেটাম অসুস্থ ও অসহায় পরিবারের  পাশে দাঁড়ানোর   আহ্বান, এমপি কাজলের ! হাটহাজারীতে বর্জ্য ব্যবস্থাপনায় অনিয়ম, কমিউনিটি সেন্টারকে ৪০ হাজার টাকা জরিমানা !

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নির্বিঘ্নের চকরিয়ায় ১৩০ ভেট কেন্দ্রে সিসি ক্যামরা স্থাপন

  • প্রকাশিত: শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নির্বিঘ্ন করার লক্ষ্যে কক্সবাজারের চকরিয়া উপজেলার ১৩০টি ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন সম্পন্ন করা হয়েছে। এসব ক্যামেরা মনিটরিং করার জন্য চকরিয়া থানায় ডকিং স্টেশন চালু ও ১৩০টি বডিওর্ন ক্যামেরার সংযোগ স্থাপন সুসম্পন্ন হয়েছে।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নির্বিঘ্ন করার লক্ষ্যে চকরিয়া উপজেলার ১৩০টি ভোটকেন্দ্রে প্রয়োজনীয় সংখ্যক সিসি ক্যামেরা স্থাপন সম্পন্ন করা হয়েছে। এসব ক্যামেরা মনিটরিং করার জন্য চকরিয়া থানায় ডকিং স্টেশন চালু ও ১৩০টি বডিওর্ন ক্যামেরার সংযোগ স্থাপন সুসম্পন্ন হয়েছে।

শনিবার সকালে চকরিয়া থানায় এ উপলক্ষে আয়োজিত প্রেস কনফারেন্সে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন জানান, নির্বাচনে যাতে কোনোপ্রকার অঘটন না ঘটে সে ব্যাপারে প্রশাসন সচেতন রয়েছে। চকরিয়া উপজেলার ১৩০ টি ভোটকেন্দ্রের মধ্যে ৬১টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ, ১৪টি কেন্দ্রকে অধিক ঝুঁকিপূর্ণ ও ৫৫টি কেন্দ্র যেগুলোতে অতীতে কোন সময় গোলমাল হয়নি সেগুলোকে সাধারণ হিসেবে অভিহিত করা হয়েছে। ওসি আরো জানান, প্রত্যেকটি কেন্দ্রে পুলিশ ছাড়াও সেনাবাহিনীর একই রকমের আলাদা নজরদারি ব্যবস্থা থাকবে যার লিংক উপজেলা, জেলা, জোন, বাহিনী হেডকোয়ার্টার ছাড়াও নির্বাচন কমিশন থেকেও রিয়েল টাইম মনিটরিং সম্ভব হবে। এছাড়া অধিক ঝুঁকিপূর্ণ, ঝুঁকিপূর্ণ ও সাধারণ কেন্দ্র এলাকার প্রত্যেকটি জনপদের সাধারণ মানুষের সাথে গণসংযোগ করে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে থাকার আশ্বাস প্রদান ও সচেতনতা বৃদ্ধির কাজ সম্পন্ন করা হয়েছে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওসি মনির হোসেন আশা প্রকাশ করে বলেন, এবারের নির্বাচনে চকরিয়ায় কোন অপ্রীতিকর ঘটনার আশংকা নেই।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews