প্রিন্ট এর তারিখঃ জুলাই ২০, ২০২৬ || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ৭, ২০২৬
সিরাজগঞ্জে “বাংলা ইশারা ভাষা দিবস” উপলক্ষ্যে-আলোচনা সভা এবং প্রতিবন্ধীদের মাঝে হেয়ারিং এইড ও হুইলচেয়ার বিতরণ
সিরাজগঞ্জে "বাংলা ইশারা ভাষা দিবস"-২০২৬ খ্রি. উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয় এবং প্রতিবন্ধীদের মাঝে হেয়ারিং এইড ও হুইলচেয়ার বিতরণ করা হয়। সিরাজগঞ্জ জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় ও প্রতিবন্ধী সেবা কেন্দ্র সিরাজগঞ্জের আয়োজনে এবং বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ ও স্বেচ্ছাসেবী সংস্থা সিরাজগঞ্জের সহযোগিতায়-
শনিবার (৭ফেব্রুয়ারী) সকালে জেলা প্রশাসক শহিদ এ.কে.শামসুদ্দিন সম্মেলন কক্ষে উক্ত আলোচনা সভা অনুষ্ঠানে এবং পরে কালেক্টরেট ভবন চত্বরের ২৯'টি হুইল চেয়ার ৭'টি হেয়ারিং এইড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুযোগ্য জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগ সিরাজগঞ্জের উপ-পরিচালক মোহাম্মদ কামরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গনপতি রায় প্রমুখ। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মাদ হাবিবুর রহমান খাঁন এবং স্বাগত বক্তব্যে রাখেন, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মোঃ আবুল হাশেম। সিরাজগঞ্জ সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ সোহেল রানা সঞ্চালনায় এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, জেলা সমাজসেবা কার্যালয়ের কর্মচারী, স্বেচ্ছাসেবী সংস্থা কর্মকর্তা, প্রতিবন্ধী এবং তাদের অভিভাবকেরা উপস্থিত ছিলেন।
ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন, নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী, সম্পাদক ও প্রকাশক: মোঃ শাহজালাল,
বার্তা ও বাণিজ্য বিভাগ: ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
𝐌𝐨𝐛𝐢𝐥𝐞 : 𝟎𝟏𝟕𝟗𝟔-𝟕𝟕𝟕𝟕𝟓𝟑, ইমেইল: bhorerawajbd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত