শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০১:০৮ অপরাহ্ন
সর্বশেষ :
স্হানীয় সরকার নির্বাচনে ফ্যাসিস্ট ও গুপ্ত মিলে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করবে -জহির উদ্দিন স্বপন সড়ক দুর্ঘটনা রোধে প্রয়োজন সবার সদিচ্ছা ও সম্মিলিত প্রচেষ্টা পুলিশের ডিআইজির বাড়িতে চলতো ডিজে পার্টি মাদক ও নারীসহ আটক ৮৪ গাইবান্ধায় ২ শিক্ষকে চলছে ৬ শ্রেণি, সংকটে খলিশার পটল প্রাথমিক বিদ্যালয় ঘোড়াঘাটে পূজা মন্ডপ পরিদর্শন করেছেন সমাজ কল্যান মন্ত্রী ডা. এজেড এম জাহিদ হোসেন  পরিবার কল্যাণ এর পরিদর্শকের বিরুদ্ধে আর্থিক অনিয়ম ও নানা দূর্নীতির অভিযোগ পাবনায় নেশার টাকা না পেয়ে মাকে জবাই করে হত্যা ॥ ছেলেকে আটক পাবনার তিন আওয়ামী লীগ নেতাকে ঢাকা থেকে গ্রেপ্তার সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে জাতীয় সাংবাদিক সংস্থার উদ্যোগে মানববন্ধন

তারেক রহমানের আগমন উপলক্ষে ঘোড়াঘাটে আনন্দ মিছিল

  • প্রকাশিত: শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬




দিনাজপুর–৬ আসনের বিরামপুরে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে ঘোড়াঘাট পৌর এলাকায় আনন্দ মিছিল করেছে পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনসমূহ। এতে স্থানীয় জনতার ব্যাপক উপস্থিতিতে পুরো এলাকা সরব হয়ে ওঠে।

মিছিলটি পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। নেতাকর্মীরা দলীয় পতাকা ও ব্যানার হাতে স্লোগান দিতে দিতে কর্মসূচি পালন করেন। পথচারী ও সাধারণ মানুষও মিছিলে যোগ দিলে তা বড় গণজমায়েতে রূপ নেয়।

এ সময় নেতারা ১২ তারিখ সারাদিন ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান এবং দিনাজপুর–৬ আসনে বিএনপির বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার কথা বলেন। তারা আশা প্রকাশ করেন, জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণেই আসন্ন নির্বাচনে কাঙ্ক্ষিত ফল আসবে।

মিছিলে ঘোড়াঘাট পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ জনগণ অংশ নেন। পুরো কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews