প্রিন্ট এর তারিখঃ জুলাই ২১, ২০২৬ || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ৭, ২০২৬
গোবিন্দগঞ্জে এক যুবকের রহস্যজনক মৃত্যু
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কোচাশহর ইউনিয়নের ধারাইকান্দি গ্রামের আবুল কালাম আজাদ পুত্র ফুয়াদ (২১) নামে এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে একটি বাড়ি থেকে যুবকের মৃতদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ রহস্যজনক বলে জানিয়েছে পুলিশ। গোবিন্দগঞ্জ থানার পুলিশ জানায়, খবর পেয়ে লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।
প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মৃতদেহ ময়না তদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ মোজাম্মেল হক জানিয়েছে, তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন, নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী, সম্পাদক ও প্রকাশক: মোঃ শাহজালাল,
বার্তা ও বাণিজ্য বিভাগ: ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
𝐌𝐨𝐛𝐢𝐥𝐞 : 𝟎𝟏𝟕𝟗𝟔-𝟕𝟕𝟕𝟕𝟓𝟑, ইমেইল: bhorerawajbd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত