1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
শরীয়তপুর-১ আসনে ধানের শীষে ভোট চেয়ে সুলতান সরদারের ব্যাপক গণসংযোগ - দৈনিক ভোরের আওয়াজ
রবিবার, ১০ মে ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
সর্বশেষ :
মাতৃজাতির মর্যাদা ও নিরাপত্তা! গোবিন্দগঞ্জে শিশু ধর্ষণের চেষ্টার অভিযোগে যুবক আটক আড়াইহাজারে পৌরসভার নির্দেশ উপেক্ষা, নোটিশ অমান্য করেই চলছে ভবন নির্মাণ! শেরপুর হাসপাতালে নতুন পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ডা. আমিরুল ইসলামের যোগদান। বাগমারার অবৈদ্ধ পুকুর খননের দায়ে  ভ্রাম্যমান আদালতে ১ জনের কারাবাস। শেরপুরে সড়ক অবরোধে অচল মহাসড়ক  ভোগান্তিতে হাজারো যাত্রী। রামগতিতে স্ত্রীর জন্য  মাকে পিটিয়ে স্ত্রীর ৯শর্ত মানতে না পেরে যুবকের আত্মহত্যার অভিযোগ। নড়িয়ায় চরাঞ্চলের সুফলভোগীদের মাঝে প্রাণি বিতরণ ভেদাভেদ ভুলে শান্তির পথে মনোহরদী: জুনে বসছে আন্তঃধর্মীয় সংলাপ হাওরাঞ্চলের জীবনমান উন্নয়নে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন করছে সরকার

শরীয়তপুর-১ আসনে ধানের শীষে ভোট চেয়ে সুলতান সরদারের ব্যাপক গণসংযোগ

শরীয়তপুর প্রতিনিধি:
  • প্রকাশিত: শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬

শরীয়তপুর-১ (পালং-জাজিরা) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাঈদ আহমেদ আসলাম এর পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে ব্যাপক গণসংযোগ করছেন, শরীয়তপুর সদর উপজেলার বিনোদপুর ইউনিয়নের কৃতি সন্তান, বিশিষ্ট সমাজ সেবক, সাবেক ছাত্রনেতা ও লন্ডন প্রবাসী সুলতান সরদার।

গত বৃহস্পতিবার দিনব্যাপী বিনোদপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি ভোট প্রার্থণা করেন।এ সময় তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি আপনারা সবাই সারাদিন ধানের শীষ মার্কায় ভোট দেবেন। ওই দিন সাঈদ আহমেদ আসলাম ভাইকে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করবেন।   তিনি আরও বলেন, ধানের শীষে ভোট দিলে জিতে যাবে তারেক রহমান এবং এগিয়ে যাবে বাংলাদেশ। তাই আপনারা সবাই মিলে ধানের শীষে ভোট দিবেন।

এছাড়াও তিনি বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি ২০২৬) সন্ধ্যায় শরীয়তপুর-১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী সাঈদ আহমেদ আসলাম এবং শরীয়তপুর-১ আসনের সাবেক এমপি সরদার একেএম নাসির উদ্দীন কালুর সাথে পালং হরিসভায় একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। আর তাদের সাথে পালং বাজারে ধানের শীষের পক্ষের গণসংযোগে যোগদান করেন। এসময় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট