1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
মানিকগঞ্জ -১ ‌ আসনেে বানিয়াজুরী বাসস্ট্যান্ডে ঘোড়া মার্কার অফিস উদ্বোধন              - দৈনিক ভোরের আওয়াজ
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
ঈদ-উল-আজহা সম্প্রীতি ও ত্যাগের মহিমায় উদ্ভাসিত ! মেঘনায় আইনশৃঙ্খলা কমিটির সভা ও বিভিন্ন কর্মসূচিতে অংশ নিলেন ড. খন্দকার মোশাররফ হোসেন এমপি ! ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশভাউচার পেলেন সোহাগ খান ! জয়পুরহাটে দাখিল পরীক্ষার নীতিমালা লঙ্ঘন ও সিসি ক্যামেরা বন্ধের অভিযোগ ! সীতাকুণ্ডে হযরত আবু বকর সিদ্দিক (রা.) মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত ! আনসার-ভিডিপি সদস্যদের শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ! ​তরুণদের তামাক ব্যবহার নিরুৎসাহিত করতে দাম বাড়ানোর জোরালো দাবি ! বিভাগীয় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ সাতক্ষীরার দুই দল ফাইনালে ! নদীর হারিয়ে যাওয়া বৈরালী মাছ চাষকরণে মাছ চাষীদের মাঝে উপকরণাদি বিতরণ! মেঘনায় ভূমিসেবা মেলার উদ্বোধন তিনদিনব্যাপী মেলায় মিলবে ফ্রি ভূমি সেবা !

মানিকগঞ্জ -১ ‌ আসনেে বানিয়াজুরী বাসস্ট্যান্ডে ঘোড়া মার্কার অফিস উদ্বোধন             

দেওয়ান মিজানুর রহমান , মানিকগঞ্জ 
  • প্রকাশিত: শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে  ৬ ফেব্রুয়ারি  শুক্রবার  বেলা ১১  টার সময়  উৎসব মুখর পরিবেশে   মানিকগঞ্জ -১ আসনের  আওতাধীন   ঘিওর উপজেলার  বানিয়াজুরী বাসস্ট্যান্ডে ঘোড়া মার্কার অফিস উদ্বোধন করা হয়েছে।  উদ্বোধনী অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন, মোঃ  সাইফুল ইসলাম সাইফুল কাজী,  মোঃ মনিরুল ইসলাম লিটন,  মোঃ বাদল মিয়া,  মোঃ আরশেদ খান, মোঃ মন্টু মিয়া, মোঃ আব্দুর রশিদ, লাভলু,  জুয়েল,  মোঃ সাদ্দাম হোসেন, মোঃ রাসেল ভূঁইয়া,  মোঃ রমজান আলী, মোঃ মাহফুজ ভূঁইয়া ও  মোঃ রফিকুল ইসলামসহ সমাজের  সর্বস্তরের জনগণ।   ঘোড়া মার্কার  কর্মী  মোঃ সাইফুল ইসলাম  সাইফুল কাজী বলেন,   কোমলমতি শিশুর হাসির সন্ধিক্ষণে  তরুণ প্রবীণ, কৃষক শ্রমিক,  পেশাজীবী,  মেহনতি মানুষের ভিড়ে  কৃষক শ্রমিকের ঘামেভেজা  পশ্চিম মানিকগঞ্জবাসির  মনোনীত স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী  মোঃ তোজাম্মেল হক তোজা  ঘোড়া মার্কা   বিজয়ী হলে  মানিকগঞ্জ -১ আসনে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা, নদী ভাঙ্গন রোধে ব্যবস্থা, গ্রামভিত্তিক উন্নয়ন,  চিকিৎসা,  শিক্ষা ও  আইনশৃঙ্খলার উন্নতি, আত্মনির্ভরশীল ও রপ্তানি মুখী অর্থনীতির ভিত্তি স্থাপনে মানিকগঞ্জ ১ আসন হবে উন্নয়নের প্রথম ধাপ।  জীববৈচিত্র্য ও পরিবেশ রক্ষা , রাস্তাঘাটের উন্নয়ন, অস্তিত্ব ও  সার্বভৌমত্ব রক্ষা, নদী,খাল ও বনরক্ষা  জলবায়ু পরিবর্তনের অভিখাত মোকাবিলা এবং সবুজ শিল্পায়নে  সমৃদ্ধ ভবিষ্যৎ   রক্ষায়  আমরা অঙ্গীকারবদ্ধ,   বেকারদের কর্মসংস্থান, নারী ও শিশু নির্যাতন দমন, মাদক  বিরোধী আন্দোলন,  অনিয়ম দুর্নীতি চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর ব্যবস্থার   পাশাপাশি ঐতিহ্য ও সংস্কৃতিও অগ্রাধিকার। পরিশেষে  তিনি আরো বলেন, ভয় দেখিয়ে লাভ নেই, গরিব দুঃখী মেহনতি মানুষের মার্কা ঘোড়া।    উল্লেখ্য, বানিয়াজুরী ইউনিয়নবাসী মহাখুশিতে ফুরফুরে মেজাজে মোঃ তোজাম্মেল হক তোজাকে ঘোড়া মার্কায় বিপুল  ভোটে বিজয়ী করার প্রতিশ্রুতি দিয়েছেন। নির্বাচনের দিন যতই এগিয়ে আসছে জনগণ তাঁকে আরো বেশি বেশি আপন করে নিচ্ছে।  তাঁদের কাঙ্ক্ষিত দাবি অবাধ, সুষ্ঠু ও  শান্তিপূর্ণ নির্বাচন চাই।   অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য মানিকগঞ্জ -১ আসনের স্বতন্ত্র  এমপি প্রার্থী মোঃ তোজাম্মেল হক তোজা  নির্বাচন কমিশন, জেলা প্রশাসন, পুলিশ সুপার এবং সংশ্লিষ্ট  গোয়েন্দা সংস্থার সুদৃষ্টি কামনা করেন এবং সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়েছেন নির্বাচনী এলাকায় গণমাধ্যমকে সক্রিয় ভূমিকা পালন করে ভোটাধিকার রক্ষায় এগিয়ে আসতে হবে।    তিনি এও বলেন, ১২ ফেব্রুয়ারির  নির্বাচন শুধু একটি ভোটের দিন নয়, এটি গণতন্ত্রের এক ঐতিহাসিক অধ্যায়।  মানিকগঞ্জ -১ আসনের ঘিওর, দৌলতপুর ও শিবালয় উপজেলাবাসী   বলেন,  মোঃ তোজাম্মেল হক তোজা ধর্মভীরু,  চরমপন্থার  বিরোধী, মধ্যপন্থার দিশারী, প্রগতির প্রবক্তা , স্বকীয়তায় উজ্জ্বল নিজগুনে  গুনান্বিত।  তিনি কর্মীবান্ধব , জনকল্যাণে নিবেদিত প্রাণ এবং জনগণের অতন্ত্র প্রহরী,  তিনি ভয় করেনা বুলেট বোমা  এটাই তাঁর জীবনের সৃজনশীল উপকরণ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট