1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
বান্দরবানে বনবিভাগ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে বিপুল গোল কাঠ জব্দ - দৈনিক ভোরের আওয়াজ
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
সর্বশেষ :
২০২৬-২৭ বাজেটে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য বিশেষ বরাদ্দ ও প্রাতিষ্ঠানিক সংস্কারের দাবি !  রামিসা হত্যার প্রতিবাদে শেরপুরে মানববন্ধন  দ্রুত বিচারের দাবি ! আড়াইহাজারে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা  সড়ক অবরোধ ! হাটহাজারী থানার চাঞ্চল্যকর শিশু হত্যা ও ধর্ষণ মামলার প্রধান আসামি ফয়সাল  কে গ্রেফতার করেছে হাটহাজারী মডেল থানা পুলিশ ! মানসিক স্বাস্থ্য দক্ষতা বাড়াতে আহ্ছানিয়া মিশন নারী মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রের কর্মশালা ! কালীগঞ্জে তিনদিন ব্যাপী ভূমিসেবা মের্লা পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠিত ! সিলেটে প্রতিদিন ডিমের দাম উর্ধ্বমূখী, দেখার কেউ নেই ! দেশের বিভিন্ন স্থানে ৭ দিনে ৪ শিশুকে ধর্ষণ করে হত্যা ! প্রাথমিক শিক্ষায় অবদানের স্বীকৃতি পেলেন সাতক্ষীরার ১৩ গুণী ব্যক্তি ও প্রতিষ্ঠান ! গোমস্তাপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন !

বান্দরবানে বনবিভাগ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে বিপুল গোল কাঠ জব্দ

জাবের আলী
  • প্রকাশিত: শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬

বান্দরবানের লামা উপজেলার সরই বন বিট ও সেনাবাহিনীর যৌথ অভিযানে বিপুল পরিমান গোল কাঠ জব্দ করা হয়েছে।  (০৫ ফেব্রুয়ারী) দুপুরে সরই-লুলাইং রাস্তার মধ্যবর্তী স্থানে এ অভিযান পরিচালনা করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে লুলাইং সড়কে অবৈধভাবে কর্তনকৃত হাতির টানা কিছু শিউরী গাছ, জামসহ বিবিধ গোল কাঠ সরই বন বিট ও বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ অভিযানে প্রায় অনুমানিক ৪০০ (চারশত) ঘন ফুট গোল কাঠ জব্দ করা হয়। পরে এগুলো ডলুছড়ি রেঞ্জের সরই বন বিট অফিসে নিয়ে আসার প্রক্রিয়া চলছে। জব্দকৃত গাছের বাজার মূল্য অনুমানিক ৪ লক্ষ টাকা। প্রক্রিয়াক্রমে বর্ণিত কাঠ গুলো নিলামে সরকারের মোটা অংকের রাজস্ব সংগ্রহ হবে। বন বিভাগ সূত্রে জানা যায়, অভিযানের সময় বন বিভাগের অনুমোদন ছাড়াই কাটা ও মজুদ করে রাখা বিপুল পরিমাণ গোল কাঠ উদ্ধার করা হয়। এসব কাঠ ইটভাটা ও বিভিন্ন স্থানে পাচারের প্রস্তুতি চলছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে সরই বন বিট কর্মকর্তা মোঃ আব্দুল করিম জানান, এ ঘটনায় জড়িতদের শনাক্তে তদন্ত শুরু করেছে বন বিভাগ। জব্দকৃত কাঠ বন আইনে মামলার আলামত হিসেবে সংরক্ষণ করা হয়েছে।ডলুছড়ি রেঞ্জ অফিসার এস.এম হাবিবুল্লাহ বলেন, বনজ সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অবৈধভাবে গাছ কাটা ও কাঠ পাচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। লামা সার্কেল এর বিভাগীয় বন কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমান বলেন, আমাদের এ রকম অভিযান নিয়মিত হচ্ছে। পরিবেশ ও বনভূমি সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট