1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
কর্মজীবী নারী সম্পর্কে অশালীন মন্তব্যের প্রতিবাদে আগৈলঝাড়ায় নারীদের দীর্ঘ ভ্যান র‍্যালী - দৈনিক ভোরের আওয়াজ
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
মেহেন্দিগঞ্জে জাতীয় মৎস্যজীবী সমিতির উপজেলা আহ্বায়ক কমিটি গঠন ! গাছে তাল কাটতে গিয়ে দেখেন কবরে লাশের মাথা কাটা ! গরু কিনতে গিয়ে পথে সর্বস্ব খোয়াল কৃষক, অজ্ঞান পার্টির খপ্পরে হাসপাতালে জীবনযুদ্ধ ! ফ্রান্সে পাঠানোর নামে ২৯ লাখ টাকা আত্মসাৎ, যুবক নিখোঁজ বেলাবতে সক্রিয় মানবপাচার চক্র, ‘স্বাস্থ্যমন্ত্রীর ভাই  পরিচয়ে প্রতারণা: মামলা হলেও অধরা আসামিরা ! মেহেন্দিগঞ্জে ২৩ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী আটক ! মিয়ানমার সীমান্তে গোলাগুলি: আতঙ্কে নাফ নদী ছেড়ে ফিরলেন জেলেরা ! গাইবান্ধায় টর্নেডোয় তান্ডবে লণ্ডভণ্ড ৪ গ্রাম, গৃহহীন দুই শতাধিক পরিবার ! মেঘনায় প্রকাশ্যে মাদক বিক্রেতা, ১০ মাদক মামলার আসামি মোসলেম মিয়া গ্রেপ্তার ! কালিহাতিতে এআই ভয়েস ও ভুয়া ফেসবুক আইডি দিয়ে অপপ্রচার: আটক একজন , আতঙ্কে সাধারণ মানুষ ! সুন্দরবনে জেলেকে গুলি করে হত্যার অভিযোগ বন বিভাগের বিরুদ্ধে !

কর্মজীবী নারী সম্পর্কে অশালীন মন্তব্যের প্রতিবাদে আগৈলঝাড়ায় নারীদের দীর্ঘ ভ্যান র‍্যালী

‎গৌরনদী (বরিশাল) :
  • প্রকাশিত: শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

কর্মজীবী নারী সম্পর্কে অশালীন মন্তব্যের প্রতিবাদে ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১(গৌরনদী–আগৈলঝাড়া) আসনে বিএনপি মনোনীত ধানের প্রার্থী এম. জহির উদ্দিন স্বপনের ধানের শীষ প্রতীকের পক্ষে শুক্রবার দুপুরে বরিশালের আগৈলঝাড়ায় স্থানীয় নারীদের এক বিশাল ভ্যানর‍্যালী অনুষ্ঠিত হয়েছে। প্রায় সাড়ে ৫ কিলোমিটার দৈর্ঘ্য ওই ভ্যানর‍্যালীতে এলাকার হাজার হাজার নারী অংশগ্রহণ করে। আগৈলঝাড়া উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে ওই বিশাল ভ্যানর‍্যালীটি অনুষ্ঠিত হয়।

‎ওইদিন দুপুর ১২টায় আগৈলঝাড়া উপজেলা সদরের ভেগাই হালদার মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে বের হয়ে ভ্যান র‍্যালীটি গৌরনদী-গোপালগঞ্জ মহাসড়ক ধরে পয়সারহাট পর্যন্ত প্রদক্ষিণ করে। ভ্যান র‍্যালীটি শুভ উদ্বোধন করেন ধানের শীষ প্রতীকের প্রার্থী, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য এম. জহির উদ্দিন স্বপন। ‎ভ্যান র‍্যালীতে নেতৃত্ব দেন আগৈলঝাড়া উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি ফারহানা খানম। এ সময় উপস্থিত ছিলেন বরিশাল জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সহ-সভাপতি নয়ন খানম, মহিলা দলের নেত্রী এডভোকেট সাজেদাসহ
দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

‎প্রায় সাড়ে পাঁচ কিলোমিটার দীর্ঘ এ ভ্যান র‍্যালীতে প্রায় পাঁচ শতাধিক রিক্সাভ্যান অংশগ্রহণ করে। র‍্যালী চলাকালে নারীদের নিয়ে জামাত আমিরের অশালীন মন্তব্যের প্রতিবাদ  জানিয়ে না না স্লোগান দেয়ার পাশাপাশি ধানের শীষ প্রতীকের পক্ষে বিভিন্ন
স্লোগান দেয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট