প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ৫, ২০২৬, ১১:১৫ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ৫, ২০২৬, ৭:০৪ পি.এম
রাজশাহীতে ২টি জনসভায় যোগ দিলেন জামায়াত আমির

গত ৫ ফেব্রুয়ারি, ২০২৬ইং বৃহস্পতিবার রাজশাহীর দুটি নির্বাচনী সমাবেশে যোগ দিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার দুপুর ১২টায় তিনি মহিষালবাড়ি ডিগ্রি কলেজ মাঠে ও বিকেল ৩টায় রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে অনুষ্ঠিতব্য ১১ দলীয় জোটের জনসভায় প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন।
জনসভা উপলক্ষে ইতিমধ্যেই মঞ্চ নির্মাণসহ যাবতীয় প্রস্তুতি শেষ করা হয়েছে। নেতাকর্মীরাও জামায়াত আমিরের সফরকে কেন্দ্র করে চাঙ্গা হয়ে উঠেছে। রাজশাহীর মাদ্রাসা মাঠের জনসভায় ১ লাখো মানুষের জমায়েত হয়েছে । জামায়াতসহ ১১ দল। এরমধ্যে ৪০ হাজারের মতো নারী কর্মী যোগ দিয়েছেন এদিকে, রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনকে কেন্দ্র করে নির্বাচনী সমাবেশ সফল হয়েছে মহিষালবাড়ি ডিগ্রি কলেজ মাঠে। এ জনসভায় যোগ দিয়েছেন তানোর ও গোদাগাড়ী উপজেলার ৯৪ হাজার নেতাকর্মী।
রাজশাহী মহানগর জামায়াতের সেক্রেটারী ইমাজ উদ্দিন মন্ডল বলেন, মাদ্রাসা মাঠের নির্বাচনী সমাবেশ অত্যন্ত গুরুত্বপূণ। এই সমাবেশে রাজশাহী মহানগর ও জেলার ৭টি উপজেলার নেতাকর্মী যোগ দিয়েছেন প্রায় ১ লাখো মানুষের লোক এ সমাবেশে। জামায়াত আমিরের এ সফর নেতাকমী এবং রাজশাহীবাসীর জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই সফরে গুরুত্¦পূর্ণ দিকনির্দেশনায় আনন্দিত হয়েছেন জামায়েতের নেতা কর্মীরা।
রাজশাহী জেলা জামায়াতের সেক্রেটারী গোলাম মুর্তুজা বলেন, গোদাগাড়ীর জনসভায় তানোর ও গোদাগাড়ী উপজেলার ৯৪ হাজার নেতাকর্মী অংশ নিয়েছেন বলে আশা করেন তিনি। সুন্দর ও সফলভাবে এ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জামায়াত আমিরের সফরকে কেন্দ্র করে উৎফুল্ল নেতাকর্মীরা।
সম্পাদক ও প্রকাশক : মোঃ শাহজালাল, ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন,যুগ্ম-সম্পাদক :মো. কামাল উদ্দিন,
নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী
বার্তা ও বাণিজ্য বিভাগ : মোতালেব ম্যানশন, ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
মোবাইল : 01796-777753,01711-057321
ই-মেইল : bhorerawajbd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত