টাঙ্গাইল–৮ (বাসাইল–সখিপুর) আসনের স্বতন্ত্র প্রার্থী, লাবিব গ্রুপের চেয়ারম্যান, বিশিষ্ট শিল্পপতি ও দানবীর সালাউদ্দিন আলমগীর রাসেল নির্বাচনী ব্যস্ততার মাঝেও পিতার কবর জিয়ারত করেছেন।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে তিনি কালিহাতী পৌরসভার সিলিমপুর পশ্চিমপাড়া গ্রামে অবস্থিত পারিবারিক কবরস্থানে গিয়ে তার পিতা মুক্তিযোদ্ধা মরহুম আলহাজ্ব মো. ওসমান গণির কবর জিয়ারত করেন। এ সময় তিনি পিতার কবরে সূরা ফাতেহা পাঠ করেন এবং কবরবাসীদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া-মোনাজাতে অংশ নেন। জিয়ারতের সময় তিনি আবেগাপ্লুত হয়ে প্রিয় পিতার আত্মার শান্তি কামনা করেন। জিয়ারত শেষে সালাউদ্দিন আলমগীর রাসেল স্থানীয় এলাকাবাসী ও উপস্থিত জনগণের সঙ্গে কুশল বিনিময় করেন।
জানা যায়, তার পিতা ওসমান গণি মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এবং কাদেরিয়া বাহিনীর অন্যতম হনুমান কোম্পানির কমান্ডারের অধীনে সক্রিয় সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। স্থানীয়রা জানান, তার এ মানবিক ও ধর্মীয় কর্মকাণ্ডের প্রশংসা করছেন তারা এবং আসন্ন নির্বাচনে তার প্রতি সমর্থনও ব্যক্ত করেছেন।উল্লেখ্য, সালাউদ্দিন আলমগীর রাসেল টাঙ্গাইল–৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে হরিণ প্রতীক নিয়ে নির্বাচনী মাঠে সক্রিয় রয়েছেন।
এলাকাজুড়ে উন্নয়নমূলক কাজ, কর্মসংস্থান সৃষ্টি ও বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগের মাধ্যমে তিনি ইতোমধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন। সাম্প্রতিক সময়ে তার নির্বাচনী প্রচারণায় পথসভা, উঠান বৈঠকসহ বিভিন্ন কর্মসূচিতে উল্লেখযোগ্য জনসমাগম দেখা যাচ্ছে।স্থানীয়দের মতে, ধর্মীয় ও পারিবারিক মূল্যবোধের প্রতি এমন শ্রদ্ধা প্রদর্শন তাকে সাধারণ মানুষের আরও কাছাকাছি নিয়ে এসেছে।
ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন, নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী, সম্পাদক ও প্রকাশক: মোঃ শাহজালাল,
বার্তা ও বাণিজ্য বিভাগ: ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
𝐌𝐨𝐛𝐢𝐥𝐞 : 𝟎𝟏𝟕𝟗𝟔-𝟕𝟕𝟕𝟕𝟓𝟑, ইমেইল: bhorerawajbd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত