" সুস্থ দেহে রহে সুন্দর মন" উক্তিটি সামনে রেখে উৎসব মুখর পরিবেশে ৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল ৯ ঘটিকায় মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলার ঐতিহ্যবাহী রমজান আলী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ঘিওর উপজেলা নিবার্হী অফিসার ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নাশিতা তুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিদ্যালয় পরিচালনা কমিটি, অভিভাবক, শিক্ষক, কর্মচারী, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। বিদ্যালয়ের কালোত্তীর্ণ প্রধান শিক্ষক মুহাম্মদ আশরাফ হোসেন বলেন, " প্রতিযোগিতায় জয়লাভ নয়, অংশ গ্রহণই মুখ্য"। আজ যাঁরা খেলায় পরাজয় হয়েছো তাঁরা দুঃখ নিবে না। আগামিতে ভালো করার চেষ্টা করবে। আর যাঁরা বিজয়ী হয়েছো আগামিতে তাঁরা ভালো ধরে রাখতে হবে এবং আরো ভালো করতে হবে। অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন, ক্রীড়া শিক্ষক কালিদাস রাজবংশীসহ শিক্ষকবৃন্দ।
উল্লেখ্য, পবিত্র কোরআন তেলাওয়াত, পবিত্র গীতা পাঠ, জাতীয় পতাকা উত্তোলন ও অভিবাদন, শপথ বাক্য পাঠ ও গ্রহণ, উদ্বোধন ঘোষণা, মশাল দৌড়, শারীরিক কসরত ও ক্রীড়া সমাপনী ঘোষণার মধ্য দিয়ে শান্তিপূর্ণ ভাবে ২০২৬ খ্রিস্টাব্দে মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলার তরা শিল্প হাট সংলগ্ন কালীগঙ্গা নদীর তীরে ঐতিহ্যবাহী রমজান আলী আদর্শ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ শাহজালাল, ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন,যুগ্ম-সম্পাদক :মো. কামাল উদ্দিন,
নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী
বার্তা ও বাণিজ্য বিভাগ : মোতালেব ম্যানশন, ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
মোবাইল : 01796-777753,01711-057321
ই-মেইল : bhorerawajbd@gmail.com