রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
সর্বশেষ :
কবিতা/আত্মোপলব্ধি /আসাদুজ্জামান খান মুকুল কালিহাতীর বল্লা হাটে পরিচ্ছন্নতা  অভিযান, পরিচ্ছন্ন পরিবেশ গড়তে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর জাপান সফর দুই দেশের সম্পর্ক উচ্চতর পর্যায়ে উন্নীত করবে —জহির উদ্দিন স্বপন বান্দরবানের লামা উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তার বিদায়ী সংবর্ধনা সুনামগঞ্জে দুর্গাপূজাকে সামনে রেখে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করলেন এমপি নুরুল দুই শতাধিক সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে হত্যা রহস্য উদ্‌ঘাটন, গ্রেপ্তার ৭ জৈন্তাপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৩ কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, নিহতের সংখ্যা বেড়ে ১০ পুজামন্ডপ পরিদর্শন করলেন বিজিবি রংপুর রিজিয়নের ভারপ্রাপ্ত কমান্ডার কর্নেল ফয়সাল সাতক্ষীরায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা দেবে ৮১২১ শিক্ষার্থী

গোলাপগঞ্জের লক্ষণাবন্দ পুরকায়স্থ পাড়ায় খড়ের ফেইনে ভয়াবহ অগ্নিকান্ড, অল্পের জন্য রক্ষা পেল বসতঘর

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬




সিলেটের গোলাপগঞ্জের লক্ষণাবন্দ ইউনিয়নের পুরকায়স্থ পাড়ায় খড়ের ফেইনে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে, অল্পের জন্য রক্ষা পেল বসতঘর তাজ উদ্দিন সহ আর তিন ভাইর বসতঘর।
বুধবার (৪ ফেব্রুয়ারি, ২০২৬) বিকেলের এই আগুনে এলাকার বিশিষ্ট গরু ব্যবসায়ী তাজ উদ্দিনের খড়ের ফেইন সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলের দিকে হঠাৎ করেই তাজ উদ্দিনের খড়ের ফেইনে আগুনের লেলিহান শিখা  দেখতে পান এলাকাবাসী। মুহূর্তের মধ্যেই শুকনো খড়ে আগুন ছড়িয়ে পড়ে ভয়াবহ রূপ ধারণ করে। আগুনের তীব্রতা দেখে স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়েন এবং নিজেরা আগুন নেভানোর চেষ্টা করার পাশাপাশি দ্রুত গোলাপগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনে খবর দেন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আপ্রাণ চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে আগুন পুরোপুরি নেভানোর আগেই গরু খাদ্যের জন্য মজুত করে রাখা বিপুল পরিমাণ খড় পুড়ে ছাই হয়ে যায়। এতে ওই ব্যবসায়ীর বড় ধরনের আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। ব্যবসায়ী তাজ উদ্দিন জানান, গবাদি পশুর খাদ্যের জন্য তিনি এই খড়গুলো বিশাল স্তুপ করে রেখে ছিলেন। চোখের সামনে সব পুড়ে যাওয়ায় তিনি এখন দিশেহারা। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, সে সম্পর্কে তাৎক্ষণিক ভাবে নিশ্চিত হওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, দৃর্বত্তরা ইচ্ছাকৃত ভাবে শত্রুতা করে অগ্নিকান্ড ঘটাতে পারে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews