রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১০:০১ অপরাহ্ন
সর্বশেষ :
বাউফলে বর্ণমালা কিন্ডারগার্টেনের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান আওয়ামী লীগের পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে যুবদল আ.লীগ নেতাকর্মীদের ছাড় নয়, সাংগঠনিক ব্যবস্থার হুঁশিয়ারি ড. মারুফের ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান প্রার্থী হাজী সাজুল মিয়ার মত বিনিময় বিশ্বম্ভরপুরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবদল কর্মী কালাগাজী আহত : থানায় অভিযোগ দায়ের নিরাপদ সড়ক চাই-এর ৩৩ বছরের সংগ্রাম, সাফল্য ও আগামীর প্রত্যয় গাইবান্ধা পলাশবাড়ীতে নবনির্মিত ট্রাফিক পুলিশ অফিস উদ্বোধন ঘোড়াঘাটে দুগ্ধ শীতলীকরণ কেন্দ্রের উদ্বোধন, সুবিধা পাবেন আশপাশের খামারিরাও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) জনাব জহির উদ্দিন স্বপনের শোক বার্তা বিশ্বমঞ্চে পরিচিতি বাড়ছে বাংলাদেশের সিনেমার

শেরপুরের ঝিনাইগাতীতে  বেইজ ক্যাম্প পরিদর্শন করলেন বিজিবি মহাপরিচালক

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬
Oplus_16908288



শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় মোতায়েনকৃত বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর বেইজ ক্যাম্প পরিদর্শন করেছেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। মঙ্গলবার (৩ফেব্রুয়ারি) দুপুরে তিনি ঝিনাইগাতী আদর্শ মহিলা কলেজে স্থাপিত বিজিবির বেইজ ক্যাম্পে উপস্থিত হয়ে নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করেন।
পরিদর্শনকালে তিনি স্থানীয় প্রশাসন, পুলিশ, সেনাবাহিনী, র‍্যাব ও বিজিবি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেন।এ সময় তিনি নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন এবং আসন্ন নির্বাচনে অর্পিত দায়িত্ব নিষ্ঠা ও সততার সঙ্গে পালনের আহ্বান জানান।
মতবিনিময় সভায় জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান, পুলিশ সুপার মো. কামরুল হাসান, ৩৯ বিজিবি ময়মনসিংহ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ, র‍্যাব-১৪ সিপিসি-১ জামালপুরের কোম্পানি কমান্ডার মেজর আসিফ আল রাজেকসহ জেলা ও উপজেলার বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews