মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
স্বর্ণের দোকানে ঢুকে ব্যবসায়ীকে গলা কেটে হত্যা, দু’জন আটক মেহেন্দিগঞ্জে ৮ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার কালীগঞ্জে গ্রাম পুলিশদের সাপ্তাহিক হাজিরা ও বিশেষ সম্মাননা প্রদান কক্সবাজারে তোলপাড় : কোর্ট পুলিশের বাসায় মিলল ৯০ হাজার ইয়াবা নগদ ৩৬ লক্ষ টাকা, কালীগঞ্জ বিএনপির চার দশকের অবিচল রাজনৈতিক আস্থার নাম ‘খায়রুল আহসান মিন্টু’ বরাদ্দকৃত বিল ব্যক্তির হাতে: শর্ত ভেঙে তৃতীয় পক্ষকে ইজারা অডিট আপত্তি মানেই দুর্নীতি নয়, প্রমাণের আগেই কাউকে অপরাধী বানানো যাবে না’ ​— বাংলাদেশ রেলওয়ে  বান্দরবান জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান ও সদস্যদের দায়িত্ব হস্তান্তর কক্সবাজারে ৩০০ চীনা নাগরিকের গোপন ঘাঁটি!

ঘোড়াঘাটে বিএনপির উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প, উপকৃত হাজারো মানুষ

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬




ঘোড়াঘাট পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের তত্ত্বাবধানে এবং ডাঃ এ জেড এম জাহিদ হোসেনের সার্বিক সহযোগিতায় ঘোড়াঘাটে অনুষ্ঠিত হয়েছে একটি ফ্রি মেডিক্যাল ক্যাম্প।

এ মেডিক্যাল ক্যাম্পে ঘোড়াঘাট পৌরসভাসহ আশপাশের এলাকার সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন। অভিজ্ঞ ও দক্ষ চিকিৎসকদের মাধ্যমে রোগীদের ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হয়। পাশাপাশি প্রয়োজন অনুযায়ী রোগীদের বিনামূল্যে ওষুধও সরবরাহ করা হয়। ক্যাম্পে শিশু, নারী ও বয়স্ক রোগীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। চিকিৎসা সেবা পেয়ে সন্তোষ প্রকাশ করেন সেবাগ্রহণকারীরা। অনেকেই বলেন, বর্তমান সময়ে এমন মানবিক উদ্যোগ সাধারণ মানুষের জন্য বড় স্বস্তির বিষয়।

এ বিষয়ে বিএনপির নেতারা বলেন, জনগণের পাশে দাঁড়ানোই জাতীয়তাবাদী দলের রাজনীতির মূল দর্শন। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি অব্যাহত থাকবে।উল্লেখ্য, ডাঃ এ জেড এম জাহিদ হোসেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৬ আসনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁর প্রত্যক্ষ সহযোগিতায় এই ফ্রি মেডিক্যাল ক্যাম্প বাস্তবায়িত হওয়ায় স্থানীয় মানুষের মধ্যে ব্যাপক ইতিবাচক সাড়া লক্ষ্য করা গেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews