শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
সর্বশেষ :
পর্যাপ্ত লোকবল সংকটে ভূগছে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতাল কালীগঞ্জের নলতা ইউনিয়ন পরিষদের উদ্যোগে ফ্যামিলি কার্ড শুমারী অবহিতকরণ সভা অনুষ্ঠিত বাউফলে অজ্ঞাত ব্যক্তির মরদেহের বিচ্ছিন্ন হাত-পা উদ্ধার ভূমি দস্যু গংদের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন মুখোশধারীদের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম ব্যবসায়ী কক্সবাজার জেলা প্রেসক্লাবের ২২তম  প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত, সংবর্ধিত ৪ গুনীজন, চাটখিলে নিখোঁজের পাঁচ দিন পর শ্রমিক দল নেতার মরদেহ উদ্ধার ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে প্রয়োজন আগাম সচেতনতা উল্লাপাড়ায় (২৬) হাজার কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ স্বচ্ছতার অনন্য দৃষ্টান্ত: লটারিতে নির্বাচিত হলেন ১০ নারী কর্মী

রাশিয়ার সেনারা নাইজার বিমানবন্দরে হামলা প্রতিহত করতে সহায়তা করেছে, দাবি মস্কোর

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬



আন্তর্জাতিক নিউজ ডেস্ক : গত সপ্তাহে রাশিয়ান সৈন্যরা নাইজারের রাজধানী নিয়ামে অবস্থিত প্রধান বিমানবন্দরে হামলা প্রতিহত করতে সাহায্য করেছে বলে দাবি করেছে মস্কো। ওই হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট (আইএস) গোষ্ঠী। মস্কো গতকাল সোমবার এ তথ্য জানিয়েছে।

নাইজারের ক্ষমতাসীন জান্তা এর আগে বলেছে যে, ‘রাশিয়ান অংশীদাররা’ রাজধানীতে বিরল হামলা প্রতিহত করতে সাহায্য করেছে। ওই হামলায় ২০ জন আক্রমণকারী নিহত এবং চারজন সেনা আহত হয়েছে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ‘রাশিয়ান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আফ্রিকান কোর এবং নাইজারের সশস্ত্র বাহিনীর যৌথ প্রচেষ্টার মাধ্যমে আক্রমণ প্রতিহত করা হয়েছে।’ পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানিয়েছে, ‘মস্কো এই সর্বশেষ চরমপন্থী হামলার তীব্র নিন্দা জানায়।’ নাইজারের জান্তা বেনিন, ফ্রান্স এবং আইভরি কোস্টকে বিমানবন্দরে হামলায় পৃষ্ঠপোষকতার জন্য অভিযুক্ত করেছে, যেখানে একটি সামরিক ঘাঁটিও রয়েছে।

নাইজারের সামরিক প্রধান, আবদুরাহমানে তিয়ানি, বিমানবন্দর রক্ষায় রাশিয়ান বাহিনীর উচ্চ স্তরের পেশাদারিত্বের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করতে নিয়ামে রাশিয়ান সামরিক ঘাঁটি পরিদর্শন করেছেন বলেও জানা গেছে। ইউক্রেনে যুদ্ধের পর পশ্চিমা বিশ্বে বিচ্ছিন্নতার মুখে পড়ায়, মস্কো আফ্রিকায় নতুন অংশীদারিত্ব গড়ে তোলার চেষ্টা করছে, যেখানে সাম্প্রতিক বছরগুলোতে এর রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামরিক পদক্ষেপ বৃদ্ধি করছে।

 

সূত্র: খবর বার্তা সংস্থা এএফপি’র।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews