বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
গোমস্তাপুরে সামাজিক বনায়ন কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোড়াঘাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান, কেরু মদসহ গ্রেপ্তার ১৯ আশুলিয়ায় চাঞ্চল্যকর বিথী হত্যা মামলার রহস্য উদঘাটন, ( পিবিআই ) কালিহাতীতে বাল্যবিবাহ প্রতিরোধে ‘তারুণ্যের কণ্ঠ’ অনুষ্ঠিত দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল লতিফ খান জনপ্রিয়তার শীর্ষে মেঘনায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত! জলঢাকায় আন্তর্জাতিক ও জাতীয় কন্যা শিশু দিবস ২০২৬ উদযাপিত বিসিএসআইআর রাজশাহী গবেষণাগারে বার্ষিক কর্মশালা ও অংশীজন মতবিনিময় সভা অনুষ্ঠি চাঁদা না দেওয়ায় ইউনিয়ন আওয়ামী লীগ নেতা হামিদুল মেরে রক্তাক্ত করল প্রবাসীর পিতা-মাতাকে

জমে উঠেছে নরসিংদী সদর-১ আসনের নির্বাচন

  • প্রকাশিত: সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬




নরসিংদী সদর-১ আসনের নির্বাচনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে ক্রমেই উত্তাপ বাড়ছে। এরই ধারাবাহিকতায় আজ সোমবার বিকেলে গণ অধিকার পরিষদের উদ্যোগে একটি নির্বাচনী মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি চিনিশপুরে গণ অধিকার পরিষদের প্রার্থী অ্যাডভোকেট শিরিন আক্তারের নিজ বাসার সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শিক্ষাচত্বর পৌর পার্কে গিয়ে শেষ হয়। মিছিলে দলের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন। মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে গণ অধিকার পরিষদের প্রার্থী অ্যাডভোকেট শিরিন আক্তার বলেন, নির্বাচিত হলে তিনি নরসিংদীকে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকমুক্ত এলাকা হিসেবে গড়ে তুলতে কাজ করবেন। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং ন্যায্য অধিকার প্রতিষ্ঠাই তার রাজনীতির মূল লক্ষ্য বলে তিনি উল্লেখ করেন। তিনি আরও বলেন, প্রকৃত পরিবর্তন আনতে হলে সৎ ও সাহসী নেতৃত্বের প্রয়োজন। এ জন্য তিনি ভোটারদের গণ অধিকার পরিষদের ট্রাক প্রতীকে ভোট দিয়ে তাকে বিজয়ী করার আহ্বান জানান। মিছিলে উপস্থিত নেতাকর্মীরা নির্বাচনকে সামনে রেখে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে তাদের সমর্থন প্রকাশ করেন।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews