বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
গোমস্তাপুরে সামাজিক বনায়ন কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোড়াঘাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান, কেরু মদসহ গ্রেপ্তার ১৯ আশুলিয়ায় চাঞ্চল্যকর বিথী হত্যা মামলার রহস্য উদঘাটন, ( পিবিআই ) কালিহাতীতে বাল্যবিবাহ প্রতিরোধে ‘তারুণ্যের কণ্ঠ’ অনুষ্ঠিত দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল লতিফ খান জনপ্রিয়তার শীর্ষে মেঘনায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত! জলঢাকায় আন্তর্জাতিক ও জাতীয় কন্যা শিশু দিবস ২০২৬ উদযাপিত বিসিএসআইআর রাজশাহী গবেষণাগারে বার্ষিক কর্মশালা ও অংশীজন মতবিনিময় সভা অনুষ্ঠি চাঁদা না দেওয়ায় ইউনিয়ন আওয়ামী লীগ নেতা হামিদুল মেরে রক্তাক্ত করল প্রবাসীর পিতা-মাতাকে

কালীগঞ্জে জনতার দলের নির্বাচনী পথসভায় আজম খান

  • প্রকাশিত: সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬




আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুর-৫ (কালীগঞ্জ, পুবাইল ও বাড়িয়া) এলাকার ভোটারদের সঙ্গে মতবিনিময়ের অংশ হিসেবে কালীগঞ্জ পৌর এলাকায় নির্বাচনী প্রচারণা ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ ফেব্রুয়ারী) উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার হতে নির্বাচনী প্রচারণা শুরু করেন। কালীগঞ্জ বাজারের ডাচ-বাংলা ব্যাংকের সামনে জনতার দলের উপজেলা আহ্বায়ক মো. রফিকুল ইসলাম (রফিক) এর সভাপতিত্বে পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনতার দলের মহাসচিব, গাজীপুর-৫ আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী বীর মুক্তিযোদ্ধা জননেতা আলহাজ্ব আজম খান। বক্তব্যে আজম খান বলেন, আমি জনতার দলের মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছি। জনগণের ভালোবাসায় আমি সংসদ সদস্য নির্বাচিত হলে কালীগঞ্জের মানুষের দীর্ঘদিনের কষ্ট লাঘবে কাজ করবো। কালীগঞ্জের রাস্তাঘাট নির্মাণ ও সংস্কার করে জন দূর্ভোগ দূর করব। বাজারের ব্যবসায়ীরা দোকান বন্ধের দুশ্চিন্তায় ভুগবেন না। দোকানে চুরি ও ডাকাতি রোধে কালীগঞ্জের গুরুত্বপূর্ণ স্থানে জাপানি প্রযুক্তির আধুনিক সিসি ক্যামেরা স্থাপন ও সচল রাখা হবে। কোনো ব্যবসা প্রতিষ্ঠানে চুরি বা ডাকাতির ঘটনা হলে কালীগঞ্জ কল্যাণ ট্রাস্টের অর্থায়নে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হবে বলে তিনি আশ্বাস দেন। কালীগঞ্জ থেকে ঢাকা এবং গাজীপুর জেলার বিভিন্ন এলাকার সঙ্গে যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে পর্যাপ্ত যানবাহনের ব্যবস্থা করা হবে। হিন্দু ও খ্রিষ্টান সম্প্রদায় সহ সকল ধর্মের মানুষের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে। অসহায়, গরীব ও চিকিৎসা সেবা থেকে বঞ্চিত মানুষের জন্য উন্নত চিকিৎসা সেবানিশ্চিত করা হবে। শিক্ষার্থীদের জন্য মেধা বৃত্তি চালু ও যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে কালীগঞ্জকে মাদকমুক্ত, নিরাপদ ও আধুনিক উপজেলা হিসেবে গড়ে তোলতে কাজ করব। তিনি নির্বাচিত হলে কালীগঞ্জে কোন চাঁদাবাজের স্থান থাকবে না। কালীগঞ্জ হবে একটি আধুনিক, শান্তিপূর্ণ ও উন্নত উপজেলা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনতার দলের ‘কলম’ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews