রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
নবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় স্কুলের অফিস সহকারী ও দপ্তরীর মৃত্যু মনোহরদীতে ৬০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার কবিতা /দুর্ভিক্ষের অবসান/ লায়ন মোঃ গনি মিয়া বাবুল ঘোড়াঘাটে শিক্ষার্থীদের মাঝে অনুদানের চেক ও বাইসাইকেল বিতরণ সিলেটের সীমান্ত পথে আসছে ভারতীয় পণ্য, নেপথ্যে লালপুর নৌ-পুলিশের আইসি বিভিন্ন স্থানে প্রকাশ্যে মাদক বিক্রির অভিযোগ মাদকবিরোধী কমিটির কালীগঞ্জে শ্বশুরকে করে মাদকাসক্ত জামাতার থানায় গিয়ে দায় স্বীকার! কথিত মানববন্ধনকে ‘বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত’ দাবি কালীগঞ্জ বিএনপির চাটখিলে হিরাপুর কমিউনিটি ক্লিনিকে নৈশ চুরি: আইপিএস ও ওষুধ সাবাড়! বাউফলে বিশ্বজয়ী হাফেজ জাকারিয়াকে সংবর্ধনা, ক্রেস্ট ও ৫০ হাজার টাকা উপহার

ঘোড়াঘাটে নির্বাচনে সহিংসতা ঠেকাতে যৌথ বাহিনীর মহড়া

  • প্রকাশিত: রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬




ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে দিনাজপুরের ঘোড়াঘাটে যৌথ বাহিনীর মহড়া অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (৩১ জানুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার বিন্যাগাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এই মহড়া পরিচালনা করা হয়। মহড়া শেষে যৌথ বাহিনীর সদস্যদের সাঁজোয়া যানসহ গোটা উপজেলাজুড়ে টহল দিতে দেখা যায়।

মহড়ায় নির্বাচনের দিন যেকোনো ধরনের নাশকতা, সহিংসতা বা আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতি রোধে যৌথ বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকার পাশাপাশি গোয়েন্দা নজরদারি বাড়ানোসহ ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার থাকবে বলে নিশ্চিত করা হয়।

ঘোড়াঘাট উপজেলার অস্থায়ী সেনা ক্যাম্পের আয়োজনে পুলিশ, সেনাবাহিনী, বিজিবি ও আনসার সদস্যরা এই মহড়ায় অংশ নেয়। মহড়ায় ভোটকেন্দ্র দখলচেষ্টা, বিশৃঙ্খলা সৃষ্টিকারী পরিস্থিতি মোকাবিলা, অবৈধ অস্ত্র উদ্ধার, সন্দেহভাজন ব্যক্তিকে আটক এবং জরুরি অবস্থায় দ্রুত রেসপন্স দেওয়ার কৌশল প্রদর্শন করা হয়। একই সঙ্গে ভোটারদের নিরাপত্তা ও নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে করণীয় বিষয়গুলো তুলে ধরা হয়।

মহড়া পরিদর্শনকালে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, আসন্ন নির্বাচনকে সামনে রেখে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে যৌথ বাহিনীর উদ্যোগে এটি একটি সমন্বিত মহড়া। নির্বাচন একটি গণতান্ত্রিক উৎসব। শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে ভোটগ্রহণ নিশ্চিত করতে যৌথ বাহিনী পেশাদারিত্ব ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করবে।

এদিকে মহড়া ঘিরে স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। অনেক ভোটার মনে করছেন, যৌথ বাহিনীর দৃশ্যমান তৎপরতায় এবার ভোটকেন্দ্রে নির্বিঘ্নে ভোট দেওয়ার পরিবেশ তৈরি হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews