1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
গৌরনদীতে স্বপনের গণসংযোগে নানা সম্প্রদায়ের নারী-পুরুষের ঢল - দৈনিক ভোরের আওয়াজ
বুধবার, ১৩ মে ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
সর্বশেষ :
গোবিন্দগঞ্জে বাসে তল্লাশি চালিয়ে ৩০ বোতল ফেয়ারডিল’সহ ২ নারী আটক ! শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য সফিকুর রহমান কিরনকে মন্ত্রী হিসেবে দেখতে চান জনগণ। লক্ষ্মীপুরে কৃষকদের GAP সার্টিফিকেশন প্রশিক্ষণ অনুষ্ঠিত। আড়াইহাজারে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন বিএনপি নেতা । তিন দশক ধরে বঞ্চিত ইরাক-কুয়েত প্রত্যাগতরা: ১০ দফা দাবিতে সোচ্চার বাংলাদেশ কল্যাণ সমিতি জয়পুরহাটে ইজি ফ্যাশানের শোরুম উদ্বোধন । শেরপুরের শ্রীবরদী  উপজেলার গোসাইপুর ইউনিয়ন  সেতুর অর্ধেক অংশ ভেঙে যাওয়ায় দীর্ঘদিন ধরে চরম ভোগান্তিতে! লক্ষ্মীপুরে কৃষকদের GAP সার্টিফিকেশন প্রশিক্ষণ অনুষ্ঠিত। সিলেট জুড়ে হাওরপাড়ের কৃষকের মাঝে এখন হাহাকার ও দীর্ঘশাস ! মডেল মসজিদটি শুধু নামাজ আদায়ের জন্য নয়, বরং ইসলামিক শিক্ষা, সাংস্কৃতিক কার্যক্রম ও সামাজিক মূল্যবোধ বিকাশের কেন্দ্র- এটিএম কামরুল ইসলাম

গৌরনদীতে স্বপনের গণসংযোগে নানা সম্প্রদায়ের নারী-পুরুষের ঢল

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে বিএনপির মনোনীত প্রার্থী বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা এম. জহির উদ্দিন স্বপন তার ধানের শীষ মার্কার পক্ষেসমর্থন ও ভোট চেয়ে রোববার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত গৌরনদী উপজেলার বাটাজোর ও মাহিলাড়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেছেন। এ সময় পথসভা ও গণ সংযোগস্থল গুলোতে সংখ্যালঘু মুসলিম, হিন্দু, খ্রিষ্টানসহ নানা সম্প্রদায়ের হাজার হাজার নারী-পুরুষের ঢল নামে। তারা ধানের শীষ, শহীদ জিয়া, মরহুম বেগম খালেদা জিয়া, ও তারেক রহমানের প্রতি সম্মান জানিয়ে তাদেরকে নিয়ে নানা প্রকার স্লোগান দেন। একই সময় হিন্দু সম্প্রদায়ের নারীরা
উচ্চকণ্ঠে উলুধ্বনি দিয়ে এম. জহির উদ্দিন স্বপনের প্রতি তাদের সমর্থন জানান।
ওইদিন সকাল ১০টায় তিনি উপজেলার বাটাজোর ইউনিয়নের যশুরকাঠি এলাকায় পথসভায় যোগদানের মধ্য দিয়ে গণসংযোগ শুরু করেন। এরপর সকাল সাড়ে ১১টায় তিনি ওই ইউনিয়নের লক্ষণকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পথসভায় বক্তব্য রাখেন। দুপুর সাড়ে ১২টায় তিনি বাটাজোর কবিবাড়ির সামনে জড়ো হওয়া সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের নারী-পুরুষের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। দুপুর ১টায় দক্ষিণ-পশ্চিম পাড়া প্রাথমিক বিদ্যালয়ের সামনের পথসভায় উপস্থিত হাজার হাজার নারী-পুরুষ ও সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়সহ অন্যান্য সম্প্রদায়ের কয়েক হাজার জনতার উদ্দেশ্যে বক্তব্য রাখেন। দুপুর ২টায় তিনি ও ইউনিয়নের শৌলকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে উপস্থিত নানা সম্প্রদায়ের কয়েক হাজার নারী-পুরুষের উদ্দেশ্যে বক্তব্য রাখেন,
এ সময় তার সাথে ছিলেন বরিশাল উত্তর জেলা বিএনপির আহবায়ক দেওয়ান মোহাম্মদ শহীদুল্লাহ, গৌরনদী উপজেলা বিএনপির আহবায়ক সৈয়দ সরোয়ার আল বিপ্লব, গৌরনদী পৌর বিএনপির সাবেক সভাপতি এস.এম মনিরুজ্জামান, গৌরনদী প্রেসক্লাবের সভাপতি জহুরুল ইসলাম জহির সাবেক সভাপতি খোন্দকার মনিরুজ্জামান মনির, সাধারণ সম্পাদক এস.এম জুলফিকার, সহ-সভাপতি এম. আলম প্রমূখ।
গণসংযোগ ও পথসভা গুলোতে বক্তৃতাকালে স্থানীয় জনতার উদ্দেশ্যে তিনি বলেন, দেশ নায়ক তারেক রহমান ছাড়া এ মুহূর্তে দেশে আমাদের আর কোন নির্ভরযোগ্য অভিভাবক নেই। তারেক রহমানই দেশের মানুষের এখন একমাত্র ভরসার স্থল। ধানের শীষে ভোট দিয়ে আপনারা তারেক রহমানকে প্রধানমন্ত্রী ও আমাকে এমপি বানালে দেশে শৃঙ্খলা ফিরে আসবে। আমরা দেশে আর প্রতিহিংসার রাজনীতি দেখতে চাই না। দেশ থেকে প্রতিহিংসার রাজনীতিকে চিরতরে বিদায় করে দিতে হবে। সংখ্যালঘু ভাই-বোনেরা এতদিন নৌকা মার্কায় ভোট দিত। কারণ তারা বিশ্বাস করত নৌকা মার্কা তাদের নিরাপত্তা দিবে। শেখ হাসিনার ভুল রাজনীতি তাকে তো দেশ থেকে তাড়িয়ে দিয়েছে নৌকা মার্কাটিও সে সাথে করে নিয়ে পালিয়েছে। তার ভুল রাজনীতি নৌকা মার্কার নিরীহ সাধারণ ভোটারদেরকে ঝুকির মধ্যে ফেলে দিয়েছে। সংখ্যালঘুদের ভরসা দিয়ে তিনি বলেন, আপনারা যারা নিরীহ সাধারণ সংখ্যালঘু আপনাদের এ অঞ্চলের অভিভাবকের দায়িত্ব আমি নিলাম। আমি কথা দিচ্ছি আপনাদেরকে যদি কেউ অন্যায় ভাবে অত্যাচার, নির্যাতনের চেষ্টা চালায় আমি তাদেরকে প্রতিহত করব। ছাত্রদল যুবদল এর নাম ব্যবহার করে কেউ যদি আপনাদেরকে কোন প্রকার সমস্যা করার চেষ্টা করে আপনারা আমাকে জানাবেন। কোন সামাজিক অপরাধীকে বিএনপি ঠাঁই দেবে না।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট