1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
আশাশুনি আনসার ভিডিপি অফিসারের বিরুদ্ধে অর্থ আদায়ের অভিযোগ - দৈনিক ভোরের আওয়াজ
বুধবার, ২০ মে ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
সর্বশেষ :
আনসার-ভিডিপি সদস্যদের শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ! ​তরুণদের তামাক ব্যবহার নিরুৎসাহিত করতে দাম বাড়ানোর জোরালো দাবি ! বিভাগীয় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ সাতক্ষীরার দুই দল ফাইনালে ! নদীর হারিয়ে যাওয়া বৈরালী মাছ চাষকরণে মাছ চাষীদের মাঝে উপকরণাদি বিতরণ! মেঘনায় ভূমিসেবা মেলার উদ্বোধন তিনদিনব্যাপী মেলায় মিলবে ফ্রি ভূমি সেবা ! কালীগঞ্জে বোয়ালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার সীমাহীন অনিয়ম ও দূর্ণীতি ! কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ‘বিতর্কিত  ডিন নিয়োগ বাতিল দায়িত্বে নতুন উপাচার্য ! নিজের ভুলের জন্য অনুতপ্ত: ছেলের কাছে হাত জোড় করে ক্ষমা চাইলেন বাবা! বালিয়াডাঙ্গীতে ৩ দিন ব্যাপী ভূমিসেবা মেলা ! সুন্দরগঞ্জে এলজিইডির সড়ক উন্নয়ন কাজের মান নিশ্চিত কতৃপক্ষের পরিদর্শন !

আশাশুনি আনসার ভিডিপি অফিসারের বিরুদ্ধে অর্থ আদায়ের অভিযোগ

মোঃ কামরুজ্জামান, সাতক্ষীরা:
  • প্রকাশিত: রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬

সাতক্ষীরা আশাশুনি উপজেলার  বিভিন্ন ইউনিয়নে দলপতি দলনেত্রী কমান্ডার পদে চাকরি দেওয়ার কথা বলে আনসার ভিডিপি অফিসারের বিরুদ্ধে অর্থ আদায়ের অভিযোগ পাওয়া গেছে , এ ব্যাপারে  আশাশুনি শ্রীউলা গ্রামের মৃত্যু আজিবার গাজী এর পুত্র বাবু গাজী বাদী হয়ে আশাশুনি উপজেলা আনসার ভিডিপির অফিসার আরিফা খাতুন এর বিরুদ্ধে সাতক্ষীরা আনসার ভিডিপি জেলা স্যার বরাবর একটি অভিযোগ করেন , অভিযোগ সূত্রে জানা যায় , আশাশুনি  উপজেলার কাটাকাটি ,প্রতাপনগর , শ্রীউলা ইউনিয়নের দলপতি , দলনেত্রী , কমান্ডার দের নিকট থেকে ২০২৩ সালে আশাশুনি আনসার ভিডিপি  অফিসার আরিফা খাতুন   উক্ত বিভিন্ন পদ খালি থাকায় চাকরি দেওয়ার নাম করে মোটা অংকের অর্থ হাতিয়ে নিয়েছে , অভিযোগে আরও উল্লেখ করেছেন , শ্রীউলা ইউনিয়নের দলনেত্রীর পূর্বে কোন মৌলিক ট্রেনিং না থাকা সত্ত্বেও উপজেলা আনসার ভিডিপি অফিসার অর্থের বিনিময়ে জাল সনদ দিয়ে প্রশিক্ষণের জন্য যশোরে পাঠান , এ সকল বিষয়ে শ্রীউলা ইউনিয়ন দলপতি হাবিবুল্লাহ , দলনেত্রী শারমিন সুলতানা , প্রতাপনগর ইউনিয়নের দলপতি নুর ইসলাম , কাদাকাটি ইউনিয়নে দলনেত্রী সুরাইয়া পারভীন  দের কাছে জানতে চাইলে তারা বলেন আমাদের কাছ থেকে থানা অফিসার আরিফা খাতুন কোন  অর্থ লেনদেন করে নাই , শ্রীউলা ইউনিয়নের দলনেত্রী শারমিন সুলতানের কাছে জানতে চাইলে তিনি বলেন , ৬  মে ২০২৪ সালে আমি যশোরে ২১ দিনের দলনেত্রীর ট্রেনিং করে সার্টিফিকেট অর্জন করেছি ,,২০১৭ সালে আমি  ইউনিয়নে মৌলিক ট্রেনিং করেছি আমার সাথে আমার বান্ধবী সুমাইয়া খাতুন ট্রেনিং করছিল ,আমাদের দুজনের জন্ম তারিখ ২০ ডিসেম্বর ২০০১ ,  তার সার্টিফিকেট সঠিক হলো আর আমার সার্টিফিকেট জাল হলো কিভাবে  ,আর তার নাম তালিকায় থাকলো কিভাবে ,আর ইউনিয়নে মৌলিক ট্রেনিং না থাকলে কেউ দলনেত্রী , দলপতি  , কমান্ডার হতে পারবে না , তাহলে অন্যরা কিভাবে আছে , বিষয়টা আমলে নিয়ে খতিয়ে দেখার জন্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের আমি আহবান করছি   , এ বিষয়ে দরখাস্তের ১ নং  সাক্ষী শ্রীউলা ইউনিয়নের আনসার ভিডিপি কমান্ডার আনিসুর রহমান ,৩ নং সাক্ষী সাজ্জাদ মেহেদী সজল ,বলেন টাকা পয়সার বিষয়ে আমারা কিছুই জানিনা , নাম প্রকাশ অনিচ্ছুক একাধিক ব্যক্তিরা সাংবাদিকদের বলেন , শ্রীউলা ইউনিয়নের আনসার কমান্ডার  আনিসুর রহমান , বুধহাটা ইউনিয়নের আলিম হোসেন , আশাশুনি থানা কমান্ডার রাবেয়া খাতুন , বড়দল  ইউনিয়নের দলনেত্রী নাছিমা খাতুন , সহ আরো অনেকের ইউনিয়নের মৌলিক ট্রেনিং এর সার্টিফিকেট নেই তারা কিভাবে এ সমস্ত পদে বহাল আছে , এ সকল বিষয়ে সাংবাদিকরা আশাশুনি আনসার ভিডিপি অফিসে  রেজিস্টার খাতায় তালিকায় নাম আছে কিনা দেখতে চাইলে  আনসার ভিডিপি অফিসার আরিফা খাতুন কোনভাবেই তথ্য দেয়নি বরং বলে আমার জেলা অফিসে যে আপনারা দেখেন,আর টাকা পয়সার বিষয় জানতে চাইলে তিনি বলেন  , আমি কাহারো  নিকট থেকে কোন অর্থ লেনদেন করিনি , সমাজে একশ্রেণীর কিছু ব্যক্তিরা  আমাকে মান সম্মান খুন্ন করার জন্য পাঁয়তারা করছে ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট