রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
সর্বশেষ :
দিনাজপুরে “বউ মেলা” জীবনসঙ্গী খুঁজতে আসবেন আদিবাসী তরুণ-তরুণীরা! শিক্ষিত বেকার বাড়ছে:  কর্মসংস্থানে কার্যকর উদ্যোগ জরুরি! সাঘাটায় তেল পাচারে বাধা দেওয়ায় যুবদল নেতাকে পিটিয়ে জখম! কবিতা/আত্মোপলব্ধি /আসাদুজ্জামান খান মুকুল কালিহাতীর বল্লা হাটে পরিচ্ছন্নতা  অভিযান, পরিচ্ছন্ন পরিবেশ গড়তে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর জাপান সফর দুই দেশের সম্পর্ক উচ্চতর পর্যায়ে উন্নীত করবে —জহির উদ্দিন স্বপন বান্দরবানের লামা উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তার বিদায়ী সংবর্ধনা সুনামগঞ্জে দুর্গাপূজাকে সামনে রেখে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করলেন এমপি নুরুল দুই শতাধিক সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে হত্যা রহস্য উদ্‌ঘাটন, গ্রেপ্তার ৭ জৈন্তাপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৩

সুস্থতার জন্য দৌড়াও—দীঘিনালায় যুবসমাজের উদ্যোগে ১০ কিলোমিটার যুব ম্যারাথন অনুষ্ঠিত!

  • প্রকাশিত: শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬



“সুস্থতার জন্য দৌড়াও”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ির দীঘিনালায় দিঘীনালা যুবসমাজের উদ্যোগে যুব ম্যারাথন’২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩০ জানুয়ারি) সকাল সাড়ে ৭টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে ম্যারাথনের উদ্বোধন করা হয়। উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে দীঘিনালা–খাগড়াছড়ি সড়কের জামতলী, কাবাখালি ও শান্তিপুর সড়ক ঘুরে পুনরায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে ১০ কিলোমিটার ম্যারাথন দৌড় শেষ হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দীঘিনালা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল আল-আমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেজর তোকির আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার মো. তানজিল পারভেজ, দীঘিনালা প্রেসক্লাবের সভাপতি মো. আল-আমিনসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন সিনিয়র কর্মকর্তা ও সামরিক কর্মকর্তাবৃন্দ।
যুব ম্যারাথন ২০২৪-এর ব্যবস্থাপনা আহ্বায়ক ছিলেন দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক মো. দুলাল হোসেন। যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন দীঘিনালা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম বদিউজ্জামান জীবন এবং সদস্য সচিব ছিলেন ড. আশরাফুল ইসলাম। এ ছাড়াও আয়োজক কমিটির অন্যান্য সদস্যরা সার্বিক ব্যবস্থাপনায় যুক্ত ছিলেন।
ম্যারাথনে মোট ১৯০ জন দৌড়বিদ অংশগ্রহণ করেন। উদ্বোধনের পর প্রধান অতিথিসহ উপস্থিত অতিথিরাও প্রতীকীভাবে ম্যারাথনে অংশ নেন, যা অনুষ্ঠানে নতুন মাত্রা যোগ করে।
প্রতিযোগিতায় ৪০ মিনিট সময় নিয়ে মাইকেল ত্রিপুরা প্রথম স্থান, ৪১ মিনিটে হানজালা সানি দ্বিতীয় স্থান অধিকার করেন,
ম্যারাথন শেষে অতিথিবৃন্দ সেরা দশ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews