রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
সর্বশেষ :
সাঘাটায় তেল পাচারে বাধা দেওয়ায় যুবদল নেতাকে পিটিয়ে জখম! কবিতা/আত্মোপলব্ধি /আসাদুজ্জামান খান মুকুল কালিহাতীর বল্লা হাটে পরিচ্ছন্নতা  অভিযান, পরিচ্ছন্ন পরিবেশ গড়তে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর জাপান সফর দুই দেশের সম্পর্ক উচ্চতর পর্যায়ে উন্নীত করবে —জহির উদ্দিন স্বপন বান্দরবানের লামা উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তার বিদায়ী সংবর্ধনা সুনামগঞ্জে দুর্গাপূজাকে সামনে রেখে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করলেন এমপি নুরুল দুই শতাধিক সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে হত্যা রহস্য উদ্‌ঘাটন, গ্রেপ্তার ৭ জৈন্তাপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৩ কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, নিহতের সংখ্যা বেড়ে ১০ পুজামন্ডপ পরিদর্শন করলেন বিজিবি রংপুর রিজিয়নের ভারপ্রাপ্ত কমান্ডার কর্নেল ফয়সাল

মৌলভীবাজার বড়লেখায় হাওরের ভূমি ব্যবহার পরিকল্পনা ,মালিকের সাথে মতবিনিময় 

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬



মৌলভীবাজারের বড়লেখায় হাওর অঞ্চলের অংশগ্রহণমূলক ভূমি ব্যবহার পরিকল্পনা প্রণয়ন বিষয়ে বাথান মালিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে সুজানগর ইউনিয়নের দশগরি এলাকায় উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় এবং সিএনআরএস-এর নবপল্লব প্রকল্পের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।
স্থানীয় ইউপি সদস্য আব্দুস শহীদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নাইমা নাদিয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মিসবাহ উদ্দিন আবজাল, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রেদোয়ানুল হক এবং বাংলা টিভির বড়লেখা প্রতিনিধি রুয়েল কামাল।
সাংবাদিক আলী ইমন সভায় সিএনআরএস নবপল্লব প্রকল্পের ফিল্ড ম্যানেজার শাহাদাত হোসেনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শ্যামল কান্তি বৈদ্য ও সমাজসেবক মো. শায়েস্তা মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। বক্তারা হাওরের কান্দা দখল রোধ এবং বিজ্ঞানসম্মত ভূমি ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews