1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
মাজেদা চৌধুরী উচ্চ বিদ্যালয়ে ৫৩ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত - দৈনিক ভোরের আওয়াজ
রবিবার, ১০ মে ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
সর্বশেষ :
গোবিন্দগঞ্জে শিশু ধর্ষণের চেষ্টার অভিযোগে যুবক আটক আড়াইহাজারে পৌরসভার নির্দেশ উপেক্ষা, নোটিশ অমান্য করেই চলছে ভবন নির্মাণ! শেরপুর হাসপাতালে নতুন পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ডা. আমিরুল ইসলামের যোগদান। বাগমারার অবৈদ্ধ পুকুর খননের দায়ে  ভ্রাম্যমান আদালতে ১ জনের কারাবাস। শেরপুরে সড়ক অবরোধে অচল মহাসড়ক  ভোগান্তিতে হাজারো যাত্রী। রামগতিতে স্ত্রীর জন্য  মাকে পিটিয়ে স্ত্রীর ৯শর্ত মানতে না পেরে যুবকের আত্মহত্যার অভিযোগ। নড়িয়ায় চরাঞ্চলের সুফলভোগীদের মাঝে প্রাণি বিতরণ ভেদাভেদ ভুলে শান্তির পথে মনোহরদী: জুনে বসছে আন্তঃধর্মীয় সংলাপ হাওরাঞ্চলের জীবনমান উন্নয়নে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন করছে সরকার আজ সকালে রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে ‘পুলিশ সপ্তাহ-২০২৬’ এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মাজেদা চৌধুরী উচ্চ বিদ্যালয়ে ৫৩ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

দেওয়ান মিজানুর রহমান (মানিকগঞ্জ)
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬

ঘিওরে হেলাচিয়া মাজেদা চৌধুরী উচ্চ বিদ্যালয়ে ৫৩ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত।
“প্রতিযোগিতায় জয়লাভ নয়, অংশ গ্রহণই মুখ্য ” উক্তিটি সামনে রেখে উৎসব মুখর পরিবেশে ২৮ ও ২৯ জানুয়ারি ২ দিন ব্যাপী প্রদীপ্ত মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলার ঐতিহ্যবাহী হেলাচিয়া মাজেদা চৌধুরী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে ৫৩ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয় কার্য নির্বাহী পরিষদ সভাপতি মুক্তা আক্তারের সাভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিদ্যালয় হিতৈষী ও সিইও, মির্জা গ্রুপের চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ি মির্জা শামসুল আলম বাবু। ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন, বিদ্যালয়ের কালোত্তীর্ণ প্রধান শিক্ষক মোঃ মাসুদুল ইসলাম মাসুদ। বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক মোঃ সাইফুল ইসলামের ক্রীড়া পরিচালনার সাধুবাদ জানিয়েছেন সমাজের বিশিষ্ট জনেরা। অনুষ্ঠানের প্রধান অতিথি মির্জা গ্রুপের চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ি মির্জা শামসুল আলম বাবু তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, হেলাচিয়া মাজেদা চৌধুরী উচ্চ বিদ্যালয়ে দক্ষ ও অভিজ্ঞ শিক্ষকমন্ডলী দ্বারা শিক্ষার্থীদের পাঠদান করানো হয়। এটা সম্পূর্ণ মনোরম পরিবেশ বেষ্টিত শিক্ষা প্রতিষ্ঠান। বর্তমান প্রধান শিক্ষক মোঃ মাসুদুল ইসলাম মাসুদ সাহেব দায়িত্ব পাওয়ার পর থেকে শিক্ষা প্রতিষ্ঠানের ঈর্ষনীয় সাফল্য অর্জন করছে। শতভাগ পাসসহ প্রতিষ্ঠানটি ঘিওর উপজেলায় পাঁচবার প্রথম এবং জেলায় একবার প্রথম স্থান অধিকার করেন। প্রধান শিক্ষক, মোঃ মাসুদুল ইসলাম মাসুদ সাহেব উপজেলা ও জেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে নির্বাচিত। আমরা হেলাচিয়া মাজেদা চৌধুরী উচ্চ বিদ্যালয়ের বিদ্যালয় পরিচালনা কমিটি, অভিভাবক ,শিক্ষক, শিক্ষার্থী ,কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ প্রধান শিক্ষক মোঃ মাসুদুল ইসলাম মাসুদ সাহেবের ধারাবাহিক ঈর্ষণীয় সাফল্যের জন্য ধন্যবাদ জানাই। ক্রীড়া প্রতিযোগিতায় পরাজিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, প্রতিযোগিতায় জয়লাভ নয়, অংশ গ্রহণই মুখ্য। খেলায় জয় পরাজয় থাকবে এতে দুঃখ পাওয়া যাবে না। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার অভ্যাস করতে হবে। তোমাদের মনে রাখতে হবে সুস্থ দেহে রহে সুন্দর মন। তোমারা খেলাধুলা ভালো করে জীবনে অনেক বড়ো হতে পারবে। মোবাইল ফোনের বিষয়ে তিনি বলেন, তোমরা মোবাইল ফোন থেকে সাবধান থাকবে। পরিশেষে তিনি বলেন, আমি হেলাচিয়া মাজেদা চৌধুরী উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছিলাম। এই বিদ্যালয় তোমার আমার সকলের। উল্লেখ্য, নোবেল বিজয়ী প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংকের ঘিওর উপজেলার নালী ইউনিয়নের বাঠইমুড়ী-কলতা শাখার ম্যানেজার সাজ্জাদুল বলেন, গ্রামীণ ব্যাংকের পক্ষ্য থেকে হেলাচিয়া মাজেদা চৌধুরী উচ্চ বিদ্যালয় এর মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, তোমরা সবাই পড়াশোনার প্রতি গুরুত্ব দিবে তোমরাও ‌ পুরস্কার নিবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট