মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
সর্বশেষ :
মনোহরদীতে মোবাইল কোর্টের অভিযান: ৩ ইয়াবা সেবীর ৫ মাস করে কারাদণ্ড পিরোলী খানকাহপাড়া সবুজ সংঘের উদ্যোগে প্রান্তিক কৃষকদের মাঝে গাছের চারা বিতরণ নৌপথে চাঁদাবাজি ও হয়রানি বন্ধের দাবিতে বাল্কহেড মালিক-শ্রমিকদের মানববন্ধন রাজশাহী মোহনপুর উপজেলার প্রবেশ মুখে পিলারে নির্মিত হয়েছে পানের প্রতিক সোনারগাঁয়ে ১,৩০০ ফুট আরসিসি সড়ক নির্মাণকাজের উদ্বোধন করলেন এমপি আজহারুল ইসলাম মান্নান শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতির মানববন্ধন ! ১১৮ কোটি টাকা ব্যয়ে হাবিপ্রবিতে নির্মিত হচ্ছে বেগম খালেদা জিয়ার নামে ১২ তলা মেগা ছাত্রী হল অনৈতিক সম্পকের জেরে নির্মম হত্যাকাণ্ড, সীমান্ত এলাকা থেকে আসামি গ্রেফতার করেছে পিবিআই অসংক্রামক রোগ প্রতিরোধে ‘ফ্রন্ট-অফ-প্যাক লেবেলিং’ প্রবিধানমালা বাস্তবায়নের দাবি আহ্ছানিয়া মিশনের কালিহাতীতে সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় সভা

পীরগঞ্জে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ে এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। নির্বাচন কমিশন ইনস্টিটিউট, আগারগাঁও, ঢাকা এর উদ্যোগে এবং উপজেলা নির্বাচন অফিস, পীরগঞ্জ, ঠাকুরগাঁও এর বাস্তবায়নে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা জনাব ইফরাত পারভেজ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও জেলার পুলিশ সুপার বেলাল হোসেন এবং জেলা নির্বাচন অফিসার ওয়ালিউল্লাহ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তাহমিদ হোসেন। প্রশিক্ষণে ভোটগ্রহণ প্রক্রিয়া, দায়িত্ব পালনে স্বচ্ছতা, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নির্বাচনকালীন আচরণবিধি সম্পর্কে বিস্তারিত দিকনির্দেশনা দেওয়া হয়। বক্তারা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার ওপর গুরুত্বারোপ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews