বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
সর্বশেষ :
ঘোড়াঘাটে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত মাদকবিরোধী সুধী সমাবেশ অনুষ্ঠি ত বালিয়াডাঙ্গীতে আইনশৃঙ্খলা, সন্ত্রাস নাশকতা, চোরাচালান প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত বাউফলে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মিলাদ অনুষ্ঠিত কুষ্টিয়া পৌরবাসী অসহায় এক পৌর কর্মকর্তার কাছে কুষ্টিয়ায় কৃষকদল নেতা সুমনের বিরুদ্ধে ব্যবসায়ীর ২০ কোটি টাকার মানহানির লিগ্যাল নোটিশ ইফার মউশিক প্রকল্প পরিচালকের বিরুদ্ধে আনীত অভিযোগ অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত সংগ্রাম ও সাফল্যের ৪৮ বছর,বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মেহেন্দিগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি আউটসোর্সিং কর্মীদের জাতীয় পে-স্কেলের সাথে সামঞ্জস্য রেখে স্থায়ী নীতিমালার দাবি ইফার মউশিক প্রকল্প পরিচালকের বিরুদ্ধে আনীত অভিযোগ অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত

জ্বালানি উপদেষ্টার বক্তব্যের প্রতিবাদ ও ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশের দাবিতে বাউফলে বিক্ষোভ সমাবেশ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬




জ্বালানি উপদেষ্টার বক্তব্যের প্রতিবাদ এবং অনতিবিলম্বে জাতীয় ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশ ও বাস্তবায়নের দাবিতে পটুয়াখালীর বাউফল উপজেলায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি ২০২৬) বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি, বাউফল উপজেলা শাখার উদ্যোগে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বাউফল সরকারি কবরস্থান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয়।
সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতির বাউফল উপজেলা শাখার সাধারণ সম্পাদক জনাব হুমায়ুন কবির। এ সময় উপজেলা শাখার সভাপতি জনাব শাহাবুদ্দিন মুন্সী লিখিত বক্তব্য পাঠ করেন। লিখিত বক্তব্যে তিনি বলেন, “আজ আমরা এখানে কোনো অযৌক্তিক দাবি কিংবা বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্যে সমবেত হইনি। আমরা সমবেত হয়েছি আমাদের ন্যায্য অধিকার আদায়ের শান্তিপূর্ণ ও দায়িত্বশীল প্রতিবাদে। দীর্ঘদিন ধরে নানা অজুহাত ও গড়িমসির আড়ালে যে অধিকার উপেক্ষিত হচ্ছে, তা হলো ঘোষিত পে-স্কেল বাস্তবায়ন।”
তিনি আরও বলেন, “পে-স্কেল কোনো দয়া বা অনুগ্রহ নয়; এটি একজন কর্মচারীর ন্যায্য অধিকার। অথচ আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি, পে-স্কেল বাস্তবায়ন নিয়ে অযৌক্তিক যুক্তি, প্রশাসনিক জটিলতা ও সময়ক্ষেপণ করা হচ্ছে। বিশেষ করে মাননীয় জ্বালানি উপদেষ্টার অনীহা কর্মচারী সমাজকে চরম হতাশার মধ্যে ফেলেছে। এ সময় উপস্থিত কর্মকর্তা-কর্মচারীবৃন্দ স্লোগান দেন পে স্কেল দিতে হবে দিয়ে দেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews