1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
শরীয়তপুর-৩ আসনে ধানের শীষে ভোট দেওয়ার ঘোষণা ডামুড্যার আ’লীগের ৭ ইউপি চেয়ারম্যানের - দৈনিক ভোরের আওয়াজ
বুধবার, ১৩ মে ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
সর্বশেষ :
গোবিন্দগঞ্জে বাসে তল্লাশি চালিয়ে ৩০ বোতল ফেয়ারডিল’সহ ২ নারী আটক ! শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য সফিকুর রহমান কিরনকে মন্ত্রী হিসেবে দেখতে চান জনগণ। লক্ষ্মীপুরে কৃষকদের GAP সার্টিফিকেশন প্রশিক্ষণ অনুষ্ঠিত। আড়াইহাজারে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন বিএনপি নেতা । তিন দশক ধরে বঞ্চিত ইরাক-কুয়েত প্রত্যাগতরা: ১০ দফা দাবিতে সোচ্চার বাংলাদেশ কল্যাণ সমিতি জয়পুরহাটে ইজি ফ্যাশানের শোরুম উদ্বোধন । শেরপুরের শ্রীবরদী  উপজেলার গোসাইপুর ইউনিয়ন  সেতুর অর্ধেক অংশ ভেঙে যাওয়ায় দীর্ঘদিন ধরে চরম ভোগান্তিতে! লক্ষ্মীপুরে কৃষকদের GAP সার্টিফিকেশন প্রশিক্ষণ অনুষ্ঠিত। সিলেট জুড়ে হাওরপাড়ের কৃষকের মাঝে এখন হাহাকার ও দীর্ঘশাস ! মডেল মসজিদটি শুধু নামাজ আদায়ের জন্য নয়, বরং ইসলামিক শিক্ষা, সাংস্কৃতিক কার্যক্রম ও সামাজিক মূল্যবোধ বিকাশের কেন্দ্র- এটিএম কামরুল ইসলাম

শরীয়তপুর-৩ আসনে ধানের শীষে ভোট দেওয়ার ঘোষণা ডামুড্যার আ’লীগের ৭ ইউপি চেয়ারম্যানের

শরীয়তপুর প্রতিনিধি:
  • প্রকাশিত: বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬

শরীয়তপুরের ডামুড্যা উপজেলার ৭ ইউনিয়নের চেয়ারম্যান ও ইউপি সদস্যসহ তিন শতাধিক নেতাকর্মীদের নিয়ে ধানের শীষের ভোট দেওয়ার ঘোষণা দিয়েছেন চেয়ারম্যানরা।

বুধবার (২৮ জানুয়ারি ২০২৬) দুপুরে ডামুড্যা উপজেলার কনেশ্বর ইউনিয়নের সৈয়দবস্তার এলাকায় শরীয়তপুর-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও তারেক রহমানের সাবেক একান্ত সচিব মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপুর উপস্থিতিতে এ ঘোষণা দেন তারা।ধানের শীষের ভোট দেওয়ার ঘোষণা দেওয়া চেয়ারম্যানরা হলেন কনেশ্বর ইউনিয়নের চেয়ারম্যান আনিছুর রহমান বাচ্চু মাদবর, ধানকাঠির চেয়ারম্যান গোলাম মাওলা রতন, ইসলামপুরের চেয়ারম্যান আবুল মোল্লা, সিধলকুড়ার চেয়ারম্যান বাবুল শেখ, দারুল আমানের চেয়ারম্যান মিন্টু সিকদার, সিড্যার চেয়ারম্যান সৈয়দ আ. হাদী জিল্লু, পূর্ব-ডামুড্যার চেয়ারম্যান মাসুদ পারভেজ লিটন হাওলাদার।

স্থানীয় সূত্র জানায়, ডামুড্যা উপজেলার ৭টি ইউনিয়নের চেয়ারম্যানগন দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতি করে আসছেন। বুধবার বেলা ১২টার দিকে ডামুড্যা উপজেলার সব ইউনিয়নের চেয়ারম্যানদের সঙ্গে শরীয়তপুর ৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপুর সঙ্গে কনেশ্বর ইউনিয়নের সৈয়দবস্তা এলাকায় একটি মতবিনিময় সভার আয়োজন করা হয়। এসময় চেয়ারম্যানরা তাদের সব ইউপি সদস্যদের নিয়ে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের পক্ষে ভোট দেওয়ার ঘোষণা দেন।এ ব্যাপারে কনেশ্বর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান বাচ্চু মাদবর বলেন, মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেছেন আপনারা যারা আওয়ামী লীগ করেন তারা আওয়ামী লীগ করেন, বিএনপিতে আসার দরকার নেই। আপনারা আপনাদের জায়গা থেকে আমাদের সহযোগিতা করেন। তার এই কথায় আমরা আমাদের কনেশ্বরের আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে তাকে সমর্থন জানিয়েছি।
তিনি বলেন, আমরা মনে করি নুরুদ্দিন অপু ভাই নির্বাচিত হলে আমাদের এলাকার সকল অসম্পূর্ণ কাজগুলোর সমাধান হবে। তাই এলাকার উন্নয়নের স্বার্থে আমরা সকলে অপু ভাইকে সমর্থন জানালাম।বিষয়টি নিয়ে বিএনপি মনোনীত প্রার্থী মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেন, দল মত নির্বিশেষে শরীয়তপুরের সকলে আমরা ঐক্যবদ্ধ হয়েছি। এখানে বিএনপিকে সমর্থন জানিয়ে আওয়ামী লীগ আমাদের পক্ষে কাজ শুরু করেছেন। আমরা সবাই একটি পরিবার, আর এ পরিবারের সবাইকে নিয়ে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে কাজ করে যাবো।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট