ময়মনসিংহের সার্কিট হাউজ মাঠে২৭ জানুয়ারি ২০২৬ অনুষ্ঠিত এক বিশাল জনসভায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দেশ গড়ার রূপরেখা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেছেন। দুপুর গড়াতেই জনসভাস্থলে জনমহাসমুদ্রের সৃষ্টি হয়।
সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে তারেক রহমান বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার, আইনের শাসন প্রতিষ্ঠা, কর্মসংস্থান সৃষ্টি এবং জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করাই তার দলের প্রধান লক্ষ্য। তিনি শিক্ষা, স্বাস্থ্য ও অর্থনৈতিক খাতে সংস্কারের কথা উল্লেখ করে বলেন, “দেশকে এগিয়ে নিতে হলে সবার আগে মানুষের ভোটাধিকার নিশ্চিত করতে হবে।” তিনি আরও বলেন, জনগণের শক্তিই দেশের সবচেয়ে বড় শক্তি। শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে একটি জবাবদিহিমূলক সরকার গঠনের প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি। সমাবেশে নেতাকর্মী ও সমর্থকদের স্লোগানে মুখর হয়ে ওঠে মাঠ। এ সময় উপস্থিত জনতার কণ্ঠে ভেসে ওঠে
❝ভোট দিবো কিসে— ধানের শীষে।❞
জনসভা ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয় প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা। অনুষ্ঠান শেষে শান্তিপূর্ণভাবে জনতা স্থান ত্যাগ করে।
ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন, নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী, সম্পাদক ও প্রকাশক: মোঃ শাহজালাল,
বার্তা ও বাণিজ্য বিভাগ: ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
𝐌𝐨𝐛𝐢𝐥𝐞 : 𝟎𝟏𝟕𝟗𝟔-𝟕𝟕𝟕𝟕𝟓𝟑, ইমেইল: bhorerawajbd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত