1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
কুমিল্লা-১১ চৌদ্দগ্রাম ডা: তাহের ও কামরুল হুদার হাড্ডাহাড্ডি লড়াই - দৈনিক ভোরের আওয়াজ
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
মেহেন্দিগঞ্জে জাতীয় মৎস্যজীবী সমিতির উপজেলা আহ্বায়ক কমিটি গঠন ! গাছে তাল কাটতে গিয়ে দেখেন কবরে লাশের মাথা কাটা ! গরু কিনতে গিয়ে পথে সর্বস্ব খোয়াল কৃষক, অজ্ঞান পার্টির খপ্পরে হাসপাতালে জীবনযুদ্ধ ! ফ্রান্সে পাঠানোর নামে ২৯ লাখ টাকা আত্মসাৎ, যুবক নিখোঁজ বেলাবতে সক্রিয় মানবপাচার চক্র, ‘স্বাস্থ্যমন্ত্রীর ভাই  পরিচয়ে প্রতারণা: মামলা হলেও অধরা আসামিরা ! মেহেন্দিগঞ্জে ২৩ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী আটক ! মিয়ানমার সীমান্তে গোলাগুলি: আতঙ্কে নাফ নদী ছেড়ে ফিরলেন জেলেরা ! গাইবান্ধায় টর্নেডোয় তান্ডবে লণ্ডভণ্ড ৪ গ্রাম, গৃহহীন দুই শতাধিক পরিবার ! মেঘনায় প্রকাশ্যে মাদক বিক্রেতা, ১০ মাদক মামলার আসামি মোসলেম মিয়া গ্রেপ্তার ! কালিহাতিতে এআই ভয়েস ও ভুয়া ফেসবুক আইডি দিয়ে অপপ্রচার: আটক একজন , আতঙ্কে সাধারণ মানুষ ! সুন্দরবনে জেলেকে গুলি করে হত্যার অভিযোগ বন বিভাগের বিরুদ্ধে !

কুমিল্লা-১১ চৌদ্দগ্রাম ডা: তাহের ও কামরুল হুদার হাড্ডাহাড্ডি লড়াই

কুমিল্লা থেকে  কামরুল হাসান
  • প্রকাশিত: বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৫৯ কুমিল্লা -১১ (চৌদ্দগ্রাম ) এই আসন টি ঢাকা-চট্রগ্রাম লাইফ লাইন খ্যাত চৌদ্দগ্রাম, এই আসনের দক্ষিনে ফেনী জেলা,পশ্চিমে লাঙ্গলকোট,উত্তরে সদর দক্ষিন, কোতয়ালি কুমিল্লা আসন, পূর্বে ভারত সিমান্ত, ঐতিহাসিক ভাবে এই আসন খুবই গুরুত্বপূর্ণ, কুমিল্লার সমৃদ্ধ,অর্থনৈতিক ভাবে উন্নত ও ব্যাবসায়ীদের এলাকা হিসেবে পরিচিত, এই আসনে বিএনপি ও জামায়াতের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে জানা গেছে। প্রার্থীদের প্রতীক বরাদ্দ করার পরের দিন থেকে ভোট যুদ্ধে নেমেছেন তারা। এই এলাকাটি এক সময় বিএনপি জামাত অধ্যুষিত ও জোটবদ্ধ নির্বাচন হলেও এবার লড়াইয়ে এনেছে এক ভিন্ন মাত্রা, এবার বিএনপি জামাত একে অপরের প্রতিপক্ষ । এবারের নির্বাচনে বিএনপি জামাত সহ মোট ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সংশ্লিষ্টরা বলছেন, প্রচারের দিনক্ষণ ও কৌশল তারা আগেই নির্ধারণ করে রেখেছেন। তারা বলছেন, এই আসনে ৭ জন প্রার্থী থাকলেও মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বিএনপি ও জামায়াতের মধ্যে। এই আসনে জামাতের হেভিওয়েট প্রার্থী ও কেন্দ্রীয় কমিটির নায়েবে আমির ডা:আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের প্রতিদন্ধি বিএনপির নবীন জনপ্রিয় তরুন প্রার্থী শিল্পপতি কামরুল হুদা। স্থানীয় ভোটার ও বিভিন্ন দলের নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম ) আসনে বিএনপি ও জামায়াত দুই দলই শক্ত অবস্থানে রয়েছেন লড়াই হবে তীব্র।

সাধারণ ভোটারদের অভিমত এই আসনে বিএনপি-জামাত জোটের বিরুদ্ধে পূর্বে আওয়ামিলীগের শক্ত অবস্থান ছিলো, যদিও এবারের নির্বাচনে আওয়ামিলীগ নিষিদ্ধ থাকায় এই ভোটের অধিকাংশ বিএনপির প্রার্থীর পক্ষে যাবে,এছাড়াও সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর এর জাতীয় পার্টির একাংশ সমর্থন দিয়েছে কামরুল হুদাকে তাই লড়াইয়ে এগিয়ে রাখবে বিএনপির প্রার্থীকে।
জামায়াত সংশ্লিষ্টদের বক্তব্য, ২০০১ সালে জামাত বিএনপি জোটবদ্ধ নির্বাচনে ডা: তাহের নির্বাচিত হলেও ২০০৯ এর নির্বাচনে অল্প ভোটের ব্যাবধানে পরাজিত হয়ে ছিলেন আওয়ামীলীগের প্রার্থী মুজিবুল হকের কাছে। তবে এবার তাদের ধারণা বিএনপির নেতাকর্মীদের বিভিন্ন কার্যকলাপে জামায়াত মনোনীত প্রার্থী ডা: আব্দুল্লাহ তাহের বাড়তি সুবিধা নিয়ে বিজয়ী হবে।এছাড়াও এই আসন থেকে প্রতিদ্বন্দ্বীতা করছেন, মোঃ মহিউদ্দিন (শহিদ),ইসলামী আন্দোলন বাংলাদেশ (হাতপাখা)আ ফ ম আবদুর রহিম বাংলাদেশ কংগ্রেস (ডাব), মোঃ আলমগীর গণফ্রন্ট (মাছ),মোহাম্মদ ইউসুফ বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট (মুক্তিজোট)ছড়ি, মোঃ মাইন উদ্দিন জাতীয় পার্টি(নাঙ্গল) সাধারণ ভোটারের সঙ্গে কথা বলে জানা গেছে, নির্বাচনে জয় পরাজয়ে ভূমিকা রাখবে সন্ত্রাস, দুর্নীতি, উন্নয়ন ও দখলদারিত্ব। তবে নির্বাচনি ইশতাহার ও প্রার্থীর অতীত বর্তমানের ব্যবহারও বড় ভূমিকা রাখতে পারে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট