বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
সর্বশেষ :
সুবচনী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন আবুল মনসুর আবদুল্লা (পান্থ তালুকদার) ফাতেমা ফাইরুজের ট্যালেন্টপুলে বৃত্তি লাভ ! কাতারের আমিরের কাছে প্রধানমন্ত্রীর শোকবার্তা হস্তান্তর শেষে দেশে ফিরেছেন স্পিকার ইংল্যান্ডকে বিদায় করে ফাইনালে আর্জেন্টিনা সাতক্ষীরায় পেশাজীবী চালকদের দক্ষতা ও সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন  গোমস্তাপুরে প্রধানমন্ত্রীর পক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন  রামুতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগানো প্রাইভেটকারে ৬ হাজার ইয়াবা, আটক ৩ গোবিন্দগঞ্জে বাক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে এক বৃদ্ধ গ্রেফতার  ! প্রতিকূল আবহাওয়ায় অনুপস্থিত এইচএসসি পরীক্ষার্থীরা বিশেষ সুযোগ পাবেন: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর উদ্যোগে সিরাজগঞ্জে ১,৬৭১টি সরঃ প্রাথঃ বিদ্যালয়ে গাছের চারা রোপণ কর্মসূচি’র উদ্বোধন

অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে মৌলভীবাজারে ভোটগ্রহণ কর্মকর্তাদের বিশেষ প্রশিক্ষণ সম্পন্ন

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে নির্বাচনী প্রস্তুতি জোরদার করেছে প্রশাসন। এরই অংশ হিসেবে মৌলভীবাজারের বড়লেখা সরকারি ডিগ্রি কলেজে ভোটগ্রহণ কর্মকর্তাদের বিশেষ প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের স্বার্থে যেকোনো অনিয়মে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে। বিস্তারিত দেখুন আমাদের বড়লেখা প্রতিনিধি আলী উবায়েদ ইমনের প্রতিবেদনে ​নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা নিশ্চিত করতে এখন মাঠ পর্যায়ের প্রস্তুতিতে ব্যস্ত নির্বাচন কমিশন। মঙ্গলবার সকালে বড়লেখা সরকারি ডিগ্রি কলেজে দিনব্যাপী এক নিবিড় প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেন উপজেলার প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং কর্মকর্তারা।

​উপজেলা নির্বাহী অফিসার গালিব চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন মৌলভীবাজারের জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল। কর্মকর্তাদের উদ্দেশে বলেন ​“একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়া আমাদের সাংবিধানিক দায়িত্ব। মাঠপর্যায়ের কর্মকর্তাদের সাহসিকতা ও শতভাগ নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। আচরণবিধি লঙ্ঘনে প্রশাসন সর্বোচ্চ কঠোর অবস্থানে থাকবে।” অনুষ্ঠানে পুলিশ সুপার মো. বিল্লাল হোসেন জানান, ভোটকেন্দ্রের নিরাপত্তা ও ভোটারদের নির্বিঘ্নে ভোটদান নিশ্চিতে বিশেষ পরিকল্পনা গ্রহণ করেছে পুলিশ।
জেলা নির্বাচন অফিসার ​গোলাম মোস্তফা বলেন।  নির্বাচনের মর্যাদা রক্ষায় আমরা আপসহীন। যে কোনো মূল্যে ভোটারদের আস্থার পরিবেশ বজায় রাখা হবে। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনকারী ব্যক্তি যত প্রভাবশালীই হোন না কেন, আইনের ঊর্ধ্বে কাউকে স্থান দেওয়া হবে না।”
উপস্থিত ছিলেনসহকারী কমিশনার (ভূমি): নাঈমা নাদিয়া ​উপজেলা নির্বাচন অফিসার: মো. হাফিজুর রহমান ,​কর্মশালায় ডিজিটাল ব্যবস্থায় ফলাফল প্রেরণ এবং ভোট ব্যবস্থাপনা নিয়ে কর্মকর্তাদের হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। একটি উৎসবমুখর ও শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক ধারা সমুন্নত রাখতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews