1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
সিরাজগঞ্জ জেলা ক্রীড়া অফিসের   ব্যবস্থাপনায়  অ্যাথলেটিক্স  ও গ্রামীন ক্রীড়া  প্রতিযোগিতা-২০২৬ ও পুরস্কার  বিতরণী অনুষ্ঠিত  - দৈনিক ভোরের আওয়াজ
বুধবার, ১৩ মে ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
সর্বশেষ :
লক্ষ্মীপুরে কৃষকদের GAP সার্টিফিকেশন প্রশিক্ষণ অনুষ্ঠিত। আড়াইহাজারে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন বিএনপি নেতা । তিন দশক ধরে বঞ্চিত ইরাক-কুয়েত প্রত্যাগতরা: ১০ দফা দাবিতে সোচ্চার বাংলাদেশ কল্যাণ সমিতি জয়পুরহাটে ইজি ফ্যাশানের শোরুম উদ্বোধন । শেরপুরের শ্রীবরদী  উপজেলার গোসাইপুর ইউনিয়ন  সেতুর অর্ধেক অংশ ভেঙে যাওয়ায় দীর্ঘদিন ধরে চরম ভোগান্তিতে! লক্ষ্মীপুরে কৃষকদের GAP সার্টিফিকেশন প্রশিক্ষণ অনুষ্ঠিত। সিলেট জুড়ে হাওরপাড়ের কৃষকের মাঝে এখন হাহাকার ও দীর্ঘশাস ! মডেল মসজিদটি শুধু নামাজ আদায়ের জন্য নয়, বরং ইসলামিক শিক্ষা, সাংস্কৃতিক কার্যক্রম ও সামাজিক মূল্যবোধ বিকাশের কেন্দ্র- এটিএম কামরুল ইসলাম অর্থনীতি পুনরুদ্ধারে আগামী ২ বছর সামাজিক স্থিতিশীলতা জরুরি : তথ্যমন্ত্রী মেঘনায় পৃথক অভিযানে গাঁজা ও ভারতীয় চোরাই মালসহ দুই গাড়ি আটক !

সিরাজগঞ্জ জেলা ক্রীড়া অফিসের   ব্যবস্থাপনায়  অ্যাথলেটিক্স  ও গ্রামীন ক্রীড়া  প্রতিযোগিতা-২০২৬ ও পুরস্কার  বিতরণী অনুষ্ঠিত 

সাথী সুলতানা, সিরাজগঞ্জ :
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬
সিরাজগঞ্জ জেলা ক্রীড়া পরিদপ্তরের ব্যবস্থাপনায়-  বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২৬ এর আওতায় (অনূর্ধ্ব-১৬) বালক ও বালিকাদের অ্যাথলেটিক্স ও গ্রামীণ  ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত হয় এবং পুরস্কার বিতরণ সম্পন্ন করা হয়।
মঙ্গলবার ( ২৭জানুয়ারী ) সকাল ১০ টায়  সিরাজগঞ্জ মাছুমপুর  ক্রীড়া চক্র মাঠে  জেলা ক্রীড়া অফিস, সিরাজগঞ্জ  এর ব্যবস্থাপনায় -৮৯’জন  অ্যাথলেটদের অংশগ্রহণে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান -২০২৬ সম্পন্ন। অ্যাথলেটিক্স ও গ্রামীন ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন  ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত  থেকে পুরস্কার ও সনদপত্র বিতরন করেন  সিরাজগঞ্জ  জেলার অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) গণপতি রায়। বিশেষ অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন, যুব উন্নয়ন  অধিদপ্তর, সিরাজগঞ্জ মোঃ মাসুদুর রহমান, উপ-পরিচালক (অ.দ.), যুব উন্নয়ন অধিদপ্তর,  সিরাজগঞ্জ এবং  হেদায়েতুল  ইসলাম  ফ্রুট, সদস্য (এডহক কমিটি), জেলা ক্রীড়া সংস্থা,  সিরাজগঞ্জ  ও ক্রীড়া সংগঠক।
 এছাড়াও  সাবেক খেলোয়াড়, কোচ ও ক্রীড়া সংগঠকসহ বিভন্ন বিদ্যালয়ের সহকারী ক্রীড়া শিক্ষকবৃন্দ উপস্থিত  ছিলেন অবিভাবক ও স্থানীয়  দর্শকের উপস্থিতিতে  (০৮) টি  ইভেন্টে  ১৪ টি শিক্ষা প্রতিষ্ঠানের ৪৭ জন বালক ও ৪২ জন বালিকা মোট ৮৯ জন অ্যাথলেটদের অংশগ্রহণে  উক্ত প্রতিযোগিতা সম্পন্ন হয়।  ইভেন্ট সমূহ যথাক্রমে : বালক বড়,  মধ্যম ও ছোট ০ ০৩টি গ্রুপে ১০০মি.২০০মি.গোলক ও দীর্ঘ লাফ এবং ছোটদের মোরগ লড়াই প্রতিয়োগিতা ও গ্রামীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বালিকা বড়-মধ্যম  ও ছোট (০৩) টি গ্রুপে ১০০মি.২০০মি.গোলক নিক্ষেপ, দীর্ঘ  লাফ  এবং বালিকাদের  দড়ি লাফসহ অ্যাথলেটিক্স ও গ্রামীন   প্রতিযোগিতা সম্পম্ম হয়। এছাড়াও  যেমন খুশি তমন সাজ ও ৮০০ মি.দৌড়   অনুষ্ঠিত  হয়।  বালক ও বালিকাদের বিভিন্ন ইভেন্টে  মোট ২১ টিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান নির্ধারণ করে ৬৩ জনকে পুরস্কার প্রদান করা হয় এবং ফলাফল  অর্জন কারীদের মধ্যে  হতে ১০ জন কে প্রতিভাবান খেলোয়াড় হিসেবে সনদপত্র প্রদান করা হয়। উক্ত  অ্যাথলেটিক্স ও গ্রামীন ক্রীড়া প্রতিযোগিতায় বিচারকের ও পরিচালনার দায়িত্বে ছিলেন মোঃ জাহাঙ্গীর আলম,   হাজী আহমেদ আলী  উচ্চ  বিদ্যালয়, সিরাজগঞ্জ,  হামিদল হক খোকন, ক্রীড়া সংগঠক, মোঃ রেজাউল  করিম  খোকন, সদস্য, মাছুমপুর ক্রীড়া চক্র,   মোঃ আরমান হোসেন, এস বি রেলওয়ে  কলোনী স্কুল  এন্ড  কলেজ, মোঃ হাফিজুল ইসলাম, পাইকপাড় মডেল উচ্চ বিদ্যালয়, কাওসার আহমেদ, মোছাঃ আফসানা নাছরিন, ড.নওশের আলী বালিকা উচ্চ  বিদ্যালয়, সিরাজগঞ্জ এবং মোঃ আলমগীর হোসেন, ডঃ তাসমিনা মতিন উচ্চ  বিদ্যালয়, সিরাজগঞ্জ । উক্ত অনুষ্ঠানে  সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া অফিসার মোঃ নূরে  এলাহী। অনুষ্ঠান  সঞ্চালনায় ছিলেন, মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট