1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
শিবগঞ্জের মোবারকপুরে বিএনপি নেতাকর্মীদের যোগদান - দৈনিক ভোরের আওয়াজ
বুধবার, ১৩ মে ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
সর্বশেষ :
গোবিন্দগঞ্জে বাসে তল্লাশি চালিয়ে ৩০ বোতল ফেয়ারডিল’সহ ২ নারী আটক ! শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য সফিকুর রহমান কিরনকে মন্ত্রী হিসেবে দেখতে চান জনগণ। লক্ষ্মীপুরে কৃষকদের GAP সার্টিফিকেশন প্রশিক্ষণ অনুষ্ঠিত। আড়াইহাজারে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন বিএনপি নেতা । তিন দশক ধরে বঞ্চিত ইরাক-কুয়েত প্রত্যাগতরা: ১০ দফা দাবিতে সোচ্চার বাংলাদেশ কল্যাণ সমিতি জয়পুরহাটে ইজি ফ্যাশানের শোরুম উদ্বোধন । শেরপুরের শ্রীবরদী  উপজেলার গোসাইপুর ইউনিয়ন  সেতুর অর্ধেক অংশ ভেঙে যাওয়ায় দীর্ঘদিন ধরে চরম ভোগান্তিতে! লক্ষ্মীপুরে কৃষকদের GAP সার্টিফিকেশন প্রশিক্ষণ অনুষ্ঠিত। সিলেট জুড়ে হাওরপাড়ের কৃষকের মাঝে এখন হাহাকার ও দীর্ঘশাস ! মডেল মসজিদটি শুধু নামাজ আদায়ের জন্য নয়, বরং ইসলামিক শিক্ষা, সাংস্কৃতিক কার্যক্রম ও সামাজিক মূল্যবোধ বিকাশের কেন্দ্র- এটিএম কামরুল ইসলাম

শিবগঞ্জের মোবারকপুরে বিএনপি নেতাকর্মীদের যোগদান

মোহাম্মদ আলি, চাঁপাইনবাবগঞ্জ 
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের মোবারকপুর ইউনিয়নের টিকরী বাজারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে একাধিক নেতাকর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। মঙ্গলবার বিকেলে স্থানীয়ভাবে আয়োজিত নির্বাচনী পথসভায় তাঁরা আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগ দেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. কেরামত আলী ও উপজেলা জামায়াতে ইসলামীর আমিরসহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ । এ সময় বিএনপি থেকে আসা নেতাকর্মীদের মালা দিয়ে ড. কেরামত আলী ও উপজেলা আমির বরণ করে নেন।

মোহাম্মদ আলি, চাঁপাইনবাবগঞ্জ  বক্তব্যে ড. কেরামত আলী বলেন, দেশের মানুষ দীর্ঘদিন ধরে সুশাসন, ন্যায়বিচার ও জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থার প্রত্যাশা করে আসছে। জামায়াতে ইসলামী জনগণের সেই প্রত্যাশা পূরণে আদর্শভিত্তিক রাজনীতি করে যাচ্ছে।তিনি বলেন, আসন্ন নির্বাচনকে সামনে রেখে জনগণকে সচেতন হতে হবে। ভোট যেন অর্থ বা প্রভাবের মাধ্যমে প্রভাবিত না হয়, সে বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি। একই সঙ্গে তিনি সকল শ্রেণি-পেশার মানুষকে ন্যায়ভিত্তিক সমাজ গঠনে জামায়াতে ইসলামীর পাশে থাকার আহ্বান জানান।

এ সময় বিএনপি থেকে যোগদানকারী সহবুল ইসলাম বলেন, জামায়াতে ইসলামী একটি আদর্শিক রাজনৈতিক দল, যারা সুষ্ঠু ও কল্যাণমুখী রাষ্ট্র পরিচালনায় সক্ষম। তিনি উপস্থিত জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আসন্ন নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিন এবং কোনো ধরনের অর্থ বা প্রলোভনের মাধ্যমে ভোট প্রদান থেকে বিরত থাকুন।

অনুষ্ঠানে জানানো হয়, মোবারকপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে বিএনপির যেসব নেতাকর্মী জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন, তাঁরা হলেন—১ নম্বর ওয়ার্ড: আব্দুস সাত্তার, জীবন চৌধুরী, আব্দুর রাজ্জাক, ২ নম্বর ওয়ার্ড:মোঃ এলিম, আব্দুল মালেক, মোহাম্মদ আমিনুল ইসলাম, মোঃ আব্দুল খালেক, মোঃ হাবিবুর রহমান,৩ নম্বর ওয়ার্ড:মো: ইয়াসিন আলী, সদরুল ইসলাম, শামসুল হক,৫ নম্বর ওয়ার্ড: সহবুল ইসলাম, আব্দুল হাকিম ,৬ নম্বর ওয়ার্ড:আলাউদ্দিন মাহিদুর রহমান, হারুন অর রশিদ,৮ নম্বর ওয়ার্ড:লাইসেন আলী, মনিরুল ইসলাম, আব্দুল হামিদ, দেলোয়ার ৯ নম্বর ওয়ার্ড:জামান আলী, মনিরুল ইসলাম, আব্দুস সালাম

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট