1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
৩০ জানুয়ারি নোয়াখালী আসছে জামায়াতে আমীর - দৈনিক ভোরের আওয়াজ
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
সর্বশেষ :
নওগাঁর রানীনগরে বজ্রপাতে তিনজনের মর্মান্তিক মৃত্যু ! মাতারবাড়ি থেকে ফাঁসিয়াখালী পর্যন্ত ২৭ কিমি মেগা প্রকল্পের শুভ উদ্বোধন  শরীয়তপুরে গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা তৈরীতে প্রচার-প্রচারণা কার্যক্রম পরিচালনায় সমন্বয় সভা ! খুটাখালী-ঈদগড় সড়ক প্রায় ২১ কোটি টাকার উন্নয়ন প্রকল্পে ! ২০২৬-২৭ বাজেটে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য বিশেষ বরাদ্দ ও প্রাতিষ্ঠানিক সংস্কারের দাবি !  রামিসা হত্যার প্রতিবাদে শেরপুরে মানববন্ধন  দ্রুত বিচারের দাবি ! আড়াইহাজারে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা  সড়ক অবরোধ ! হাটহাজারী থানার চাঞ্চল্যকর শিশু হত্যা ও ধর্ষণ মামলার প্রধান আসামি ফয়সাল  কে গ্রেফতার করেছে হাটহাজারী মডেল থানা পুলিশ ! মানসিক স্বাস্থ্য দক্ষতা বাড়াতে আহ্ছানিয়া মিশন নারী মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রের কর্মশালা ! কালীগঞ্জে তিনদিন ব্যাপী ভূমিসেবা মের্লা পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠিত !

৩০ জানুয়ারি নোয়াখালী আসছে জামায়াতে আমীর

আবদুল মোতালেব, নোয়াখালী:
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নোয়াখালী আসছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। সোমবার (২৬ জানুয়ারি) রাতে জেলা জামায়াতের কার্যালয়ে এক প্রেস বিফ্রিংয়ে বিষয়টি নিশ্চিত করে জেলা আমীর খন্দকার ইসহাক। তিনি বলেন, ১১ দলীয় জোটের নির্বাচনী প্রচারণাকে সামনে রেখে আগামী শুক্রবার ৩০ জানুয়ারি সকালে জেলা শহর মাইজদীর নোয়াখালী জিলা স্কুল মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করবেন জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। এ ছাড়াও জনসভায় ১১ দলীয় জোটের শীর্ষ নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। জানা যায়, জামায়াত আমীরের সফরকে কেন্দ্র করে জেলা ও উপজেলা পর্যায়ে ব্যাপক সাংগঠনিক প্রস্তুতি শুরু হয়েছে। দলীয় নেতাকর্মীদের মধ্যে এই সফরকে ঘিরে নতুন করে উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি হয়েছে। জনসভায় চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে জামায়াতে আমীর গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। আসন্ন নির্বাচনে এই সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছে দলীয় নেতাকর্মিরা। এতে প্রায় লক্ষাধিক লোকের সমাগম হবে। প্রেস বিফ্রিংয়ে আরও উপস্থিত ছিলেন, নোয়াখালী জেলা প্রচার সম্পাদক ডাক্তার বোরহান উদ্দিন, শহর আমীর মাওলানা ইউসুফ, শহর সেক্রেটারি মোহাম্মদ মায়াজ, সদর উপজেলা সেক্রেটারি মোহাম্মদ মিরাজ, ছাত্রশিবির শহর শাখার সভাপতি হাবিবুর রহমান আরমান প্রমূখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট