বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে আজ দুপুরে বাংলাদেশের আইন কমিশন তাদের ‘বার্ষিক প্রতিবেদন-২০২৫’ পেশ করেছে।বঙ্গভবনের একজন মুখপাত্র বাসসকে জানান, কমিশনের চেয়ারম্যান ও সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি জিনাত আরার নেতৃত্বে একটি প্রতিনিধিদল এ প্রতিবেদন পেশ করেন। প্রতিনিধিদলে ছিলেন বিচারপতি শামীম হাসনাইন এবং অধ্যাপক ড. নাইমা হক।
সাক্ষাৎকালে কমিশনের চেয়ারম্যান প্রতিবেদনের বিভিন্ন দিক এবং কমিশনের সামগ্রিক কার্যক্রম সম্পর্র্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।রাষ্ট্রপতি দেশের বিদ্যমান আইন-কানুন যুগোপযোগী ও মানুষের জন্য কল্যাণকর করতে উদ্যোগ গ্রহণের জন্য আইন কমিশনের প্রতি আহ্বান জানান।এ সময় বঙ্গভবন ও আইন কমিশনের সংশ্লিষ্ট সচিবগণ উপস্থিত ছিলেন।
ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন, নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী, সম্পাদক ও প্রকাশক: মোঃ শাহজালাল,
বার্তা ও বাণিজ্য বিভাগ: ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
𝐌𝐨𝐛𝐢𝐥𝐞 : 𝟎𝟏𝟕𝟗𝟔-𝟕𝟕𝟕𝟕𝟓𝟑, ইমেইল: bhorerawajbd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত