1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
চাঁপাইনবাবগঞ্জে নির্বাচনে নিরাপত্তা দায়িত্ব পালনে সহায়ক ভূমিকা পালন করবে বিজিবি - দৈনিক ভোরের আওয়াজ
বুধবার, ১৩ মে ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
সর্বশেষ :
গোবিন্দগঞ্জে বাসে তল্লাশি চালিয়ে ৩০ বোতল ফেয়ারডিল’সহ ২ নারী আটক ! শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য সফিকুর রহমান কিরনকে মন্ত্রী হিসেবে দেখতে চান জনগণ। লক্ষ্মীপুরে কৃষকদের GAP সার্টিফিকেশন প্রশিক্ষণ অনুষ্ঠিত। আড়াইহাজারে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন বিএনপি নেতা । তিন দশক ধরে বঞ্চিত ইরাক-কুয়েত প্রত্যাগতরা: ১০ দফা দাবিতে সোচ্চার বাংলাদেশ কল্যাণ সমিতি জয়পুরহাটে ইজি ফ্যাশানের শোরুম উদ্বোধন । শেরপুরের শ্রীবরদী  উপজেলার গোসাইপুর ইউনিয়ন  সেতুর অর্ধেক অংশ ভেঙে যাওয়ায় দীর্ঘদিন ধরে চরম ভোগান্তিতে! লক্ষ্মীপুরে কৃষকদের GAP সার্টিফিকেশন প্রশিক্ষণ অনুষ্ঠিত। সিলেট জুড়ে হাওরপাড়ের কৃষকের মাঝে এখন হাহাকার ও দীর্ঘশাস ! মডেল মসজিদটি শুধু নামাজ আদায়ের জন্য নয়, বরং ইসলামিক শিক্ষা, সাংস্কৃতিক কার্যক্রম ও সামাজিক মূল্যবোধ বিকাশের কেন্দ্র- এটিএম কামরুল ইসলাম

চাঁপাইনবাবগঞ্জে নির্বাচনে নিরাপত্তা দায়িত্ব পালনে সহায়ক ভূমিকা পালন করবে বিজিবি

মোহাম্মাদ আলি চাঁপাইনবাবগঞ্জ :
  • প্রকাশিত: সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬

সীমান্তবর্তী জেলা চাঁপাইনবাবগঞ্জে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নিরাপত্তা দায়িত্ব পালনে ১৫ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হবে। নির্বাচনে সব রাজনৈতিক দল ও প্রার্থীর জন্য সমান সুযোগ বা লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে বিজিবি সহায়ক ভূমিকা পালন করবে। রোববার (২৬ জানুয়ারি ২০২৬) বিকেল ৩টা ৩০ মিনিটে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান। তিনি বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিজিবি সদস্যরা সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। নির্বাচনকালীন সময়ে আইনশৃঙ্খলা রক্ষা, শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে বিজিবি সক্রিয় ভূমিকা পালন করবে।
সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, চাঁপাইনবাবগঞ্জ জেলার তিনটি সংসদীয় আসনে মোট ১৫ প্লাটুন বিজিবি সদস্য দায়িত্ব পালন করবেন। এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ উপজেলা) আসনে ৩ প্লাটুন, চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল, গোমস্তাপুর ও ভোলাহাট উপজেলা) আসনে ৮ প্লাটুন এবং চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর উপজেলা) আসনে ৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হবে। নির্বাচনী দায়িত্ব পালনে চাঁপাইনবাবগঞ্জে কর্মরত ৫৩ ও ৫৯ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা অংশ নেবেন বলে জানান তিনি।
লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বলেন, দেশের জনগণের আস্থা ও বিশ্বাসকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিজিবি সংবিধান ও আইনের আলোকে তাদের ওপর অর্পিত দায়িত্ব পালন অব্যাহত রাখবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট