বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
সর্বশেষ :
মেঘনায় প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের বর্ণাঢ্য বিদায় সংবর্ধনা! আন্ডারপাস নয়, ফ্লাইওভার নির্মাণের দাবি ইকবাল হোসেন ভূঁইয়া ও তুহিন মাহমুদের মানিকগঞ্জের পৌলী আজিজের টিনেরঘর আসবাবপত্র আগুনে পুড়ে ছাই! সংস্কারের অভাবে বেহাল উপজেলার প্রধান সড়ক, দুর্ভোগে মানুষ কক্সবাজার জার্নালিস্ট কো-অপারেশনের ৩১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠিত সিরাজগঞ্জে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস উদযাপন উপলক্ষ্যে- আলোচনা সভা অনুষ্ঠিত টঙ্গীতে ড্রাগ ইন্টারন্যাশনালের ওষুধ কারখানায় ভয়াবহ আগুন! ‘ভোক্তা অধিকার ফাউন্ডেশন’-এর নিবন্ধন বাতিলের অভিযোগ ​৩ দিনের মধ্যে পুনর্বহালের দাবি দিনাজপুরে সরকারি কলেজে অনার্স প্রথম বর্ষের নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠিত বিশ্ব খাদ্য দিবস: খাদ্য নিরাপত্তা, পুষ্টি ও টেকসই উন্নয়ন

গণভোট হ্যাঁ-কে জয়ী করতে বিশ্ববিদ্যালয়ে ব্যাপক প্রচারণা

  • প্রকাশিত: সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬



আসন্ন গণভোটে ‘হ্যাঁ’-কে জয়যুক্ত করতে দেশের বিশ্ববিদ্যালয়সমূহে ব্যাপক প্রচারণা শুরু হতে যাচ্ছে।

রোববার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবন এলাকায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজের সঙ্গে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের প্রতিনিধি দলের এক বৈঠকে এ প্রচারাভিযানের সিদ্ধান্ত গৃহীত হয়। সিদ্ধান্ত মোতাবেক দেশের বিভিন্ন এলাকায় অবস্থিত পাবলিক ইউনিভার্সিটিগুলোকে প্রচারণার সুবিধার্থে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, যশোর, ময়মনসিংহ ও সিলেট— এ ৬টি অঞ্চলে ভাগ করা হয়।

শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিয়ম সভার মধ্য দিয়ে এ প্রচারভিযান শুরু হবে। আগামী ৩১ জানুয়ারি ঢাকা ও ময়মনসিংহ অঞ্চলে, ২ ফেব্রুয়ারি চট্টগ্রাম ও সিলেট জোনে এবং ৩ ফেব্রুয়ারি রাজশাহী ও যশোর এলাকার শিক্ষার্থীদের সঙ্গে এই সভাগুলো করা হবে। সভায় ড. আলী রীয়াজ বলেন, তারুণ্যের স্পর্ধিত অহংকার দীর্ঘদিন জাতির ঘাড়ে চেপে বসা স্বৈরাচারের পতন ঘটিয়েছে, আর সেই তারুণ্যের সম্মিলিত সমাবেশেই নতুন বাংলাদেশের পথচলার সূচনা হবে।

তিনি আরও বলেন, ৫৪ বছর পর যে সুযোগ এসেছে গণতান্ত্রিক, মানবিক ও ইনসফের একটি সমাজ গড়ার আর সেটি প্রতিষ্ঠা করতে তরুণদের ভূমিকা অপরিহার্য।  প্রধান উপদেষ্টার এই বিশেষ সহকারী বলেন, আসন্ন গণভোট হ্যাঁ-তে ভোট দিতে দেশের তরুণরা যাতে নাগরিকদের উদ্বুদ্ধ করতে পারে, সে জন্যই এ মতবিনিময় সভাগুলো অনুষ্ঠিত হবে। এ সময় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য প্রফেসর তানজিমউদ্দীন খান ও প্রফেসর আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন।

 

সূত্র: অনলাইন

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews